• তথ্য ও প্রযুক্তি

বারবার কল ড্রপ, সমাধান করবেন যেভাবে

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্য প্রযুক্তি ডেস্ক : আপনার মোবাইলে বারবার কলড্রপ হচ্ছে। এই কলড্রপ খুবই সাধারণ সমস্যা। যা সবাই কমবেশি মুখোমুখি হোন। শুধু যে সিম কোম্পানির সমস্যার কারণে কলড্রপ হয় তা কিন্তু নয়, ফোনের সমস্যার কারণেও অনেক সময় কলড্রপ হয়ে থাকে। জরুরি মুহূর্তে কলড্রপ ভীষণ বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়।

চলুন জেনে নেওয়া যাক, কীভাবে নিজেই কলড্রপের সমস্যা সমাধান করবেন—

শুরুতেই আপনার ফোনের সিমকার্ড পরীক্ষা করে দেখুন। নিশ্চিত করুন যে সিমকার্ডটি সঠিকভাবে ঢোকানো হয়েছে কিনা। আর সিমকার্ডটি বের করে পরিষ্কার করে নিন। এরপর আবার সেট করুন। অনেক সময় নেটওয়ার্ক ফেইলিউর হলে একটি নোংরা বা আলগা সিমকার্ডের কারণেও হতে পারে।

এরপর দেখুন, নেটওয়ার্ক সেটিংস রিসেট ঠিক আছে কিনা। সেটিংস রিসেট করুন। ফোনের সেটিংসে যান। সেখান থেকে নেটওয়ার্ক সেটিংস রিসেট বিকল্পটি নির্বাচন করুন। এটি সব নেটওয়ার্ক সেটিংস ফ্যাক্টরি সেটিংসে নিয়ে আসবে। এবার নেটওয়ার্কের ধরন পরিবর্তন করুন। অনেক সময় ফোন অটো নেটওয়ার্ক মোডে সঠিক নেটওয়ার্ক খুঁজে পায় না। সে জন্য সেটিংসে গিয়ে ৪জি, ৩জি, অথবা ২জি-তে সেটিংস পরিবর্তন করে নিন। এরপরও ঠিক না হলে ফোনটিকে আপডেট করে নিন। পুরোনো সফটওয়্যারে নেটওয়ার্ক সমস্যা দেখা দিতে পারে। তাই ফোনের সিস্টেম আপডেট পরীক্ষা করুন এবং উপলব্ধ যে কোনো আপডেট ইনস্টল করে নিন।

এবার এসব কিছু করেই যদি সমস্যার সমাধান না করতে পারেন, তাহলে প্রথমেই নিজের ফোনটি রিস্টার্ট করুন। কখনো কখনো ফোনে ছোটখাটো প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়, যা কেবল এটি পুনরায় চালু করেই সমাধান করা যায়। এতে ফোন নেটওয়ার্ক সিগন্যাল পুনরায় সার্চ করবে এবং নতুন সেটিংসের সঙ্গে সংযোগ স্থাপন করবে।

এবার এরোপ্লেন মোড চালু এবং বন্ধ করতে দেখতে পারেন। যদি নেটওয়ার্ক হঠাৎ অদৃশ্য হয়ে যায়, তাহলে ১০-১৫ সেকেন্ডের জন্য এরোপ্লেন মোড চালু করতে হবে এবং তারপর এটি বন্ধ করতে হবে। এ পদ্ধতিটি ফোনটিকে আবার নেটওয়ার্ক সার্চ করতে সহায়তা করবে।

মন্তব্য (০)





image

নতুন এআই টুল নিয়ে এলো টিকটক

তথ্য প্রযুক্তি ডেস্ক : বিশ্বের অন্যতম সৃজনশীলতা উৎসব কান লায়ন্স ২০২৬-এ ...

image

ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হবে না যে অপশনটি চালু করলে

তথ্য প্রযুক্তি ডেস্ক : ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়া বা পরিচয় যাচাইয়ের...

image

হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার, মিলবে যেসব সুবিধা

তথ্য প্রযুক্তি ডেস্ক : গ্রাহকদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষ...

image

হোয়াটসঅ্যাপে বাড়ছে সাইবার হামলা, ৫ উপায়ে সুরক্ষিত রাখুন অ...

তথ্য প্রযুক্তি ডেস্ক : বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের দৈনন্দিন যোগাযোগের অন...

image

আপনার অ্যান্ড্রয়েড ফোন ভাইরাসে আক্রান্ত কিনা বলে দেবে এই ...

তথ্য প্রযুক্তি ডেস্ক : অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলোতে সাধারণত একাধিক নির...

  • company_logo