• বিনোদন

ফিল্ম ক্লাবের নির্বাচনে সামসুল আলম-জাহাঙ্গীর সিকদার প্যানেল বিজয়ী

  • বিনোদন

ছবিঃ সিএনআই

‎বিনোদন প্রতিবেদকঃ চলচ্চিত্র জগতের বিনোদনমূলক সংস্থা ‘বাংলাদেশ ফিল্ম ক্লাব লি.। ফিল্ম ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন গত ২৭ ডিসেম্বর বেলা ২টা ৩০ মিনিটে থেকে অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ১১টা থেকে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনে সামসুল আলম-জাহাঙ্গীর সিকদার প্যানেল সংখ্যাগরিষ্ঠতা পায়। এতে সামসুল আলম ২৩৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী সাবেক সভাপতি লায়ন নজরুল ইসলাম চৌধুরী ১৯৮ ভোট পায়। নির্বাচনে সাবেক এডমিন অপূর্ব রায় সর্বোচ্চ ২৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী পরিষদে সদস্য পদে যারা বিজয়ী হয়েছেন তারা হলেন-অপূর্ব রায় ২৪৮, মোজাহারুল ইসলাম ওবায়েদ ২২৭, এমএ কামাল ২২৯, সাফি উদ্দিন সাফি ২১৪, শানু শিবা ২২৬, মো. আব্দুল্লাহ জেয়াদ ২১৫, রিয়ানা রহমান পলি ২৪০, জাহাঙ্গীর সিকদার ২০৪,  মোরশেদ খান হিমেল ২০২, মো. শাহ আলমগীর বাচ্চু ২০৩, ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এবার নির্বাচনে ১৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন- সাবেক সভাপতি কামাল মো. কিবরিয়া লিপু ও কমিশনারগণ হলেন- এসএম মোস্তাফিজুর রহমান, সৈয়দ শহিদুল্লাহ দুলাল, মোহাম্মদ মহসিন, সিরাজুল ইসলাম, মো. আলীম উল্লাহ, পিটার চৌধুরী, বদিউল আলম খোকন,  সোহরাব হোসেন, ডিএ তায়েব, আব্দুর রহিম, মো. সালাউদ্দিন, হেদায়েত উল্লাহ আজাদ, কবিরুল ইসলাম রানা ও মবিন আলম ভূইয়া। রাত ৩টায় ভোটের ফলাফল ঘোষণা করা হয়। এবার ভোটার সংখ্যা ছিল ৬৭৬, প্রাপ্ত ভোটার সংখ্যা ছিল ৪৭৫। নির্বাচনে সার্বিক সহযোগিতা করেন অফিস ম্যানেজার মো. রুকন ও সহকারী ম্যানেজার মো. রাজিব। স্থির চিত্রে মোস্তাফিজুর রহমান মিন্টু।

মন্তব্য (০)





image

শাহরুখকে এক ঝলক দেখার আশায় মান্নাতের সামনে দাঁড়িয়ে থাকতাম...

১

বিনোদন ডেস্ক : নিজের নতুন ছবি ‘প্রহার: দ্য আনটোল্ড স্টোরি অব উজ্জ্...

image

স্টুডিও ভাঙচুরের ঘটনায় মুখ খুললেন সালমান মুক্তাদির

২

বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদ...

image

জীবনে ট্রল করার মতো কিছু করিনি, যারা এসব করে তারা ফালতু ল...

৩

বিনোদন ডেস্ক : ফেসবুকে প্রায়ই ট্রলের শিকার হন নব্বইয়ের দশকের...

image

বানসালির সিনেমায় বোল্ড দৃশ্যে আলিয়া ভাট

৪

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী আলিয়া ভাট অভিনীত রোমান্টিক থ...

image

দেবের পর জিতের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা

৫

বিনোদন ডেস্ক : ছোটপর্দার গণ্ডি পেরিয়ে বড়পর্দায় নিজের পায়ের ...

  • company_logo