• লিড নিউজ
  • জাতীয়

জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন জমা দেয়ার শেষ দিন আজ

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন আজ। সারা দেশে বিপুল উৎসাহ উদ্দীপনায় প্রার্থীরা সংগ্রহ শেষে জমা দিচ্ছেন মনোনয়নপত্র। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়া যাবে।

‎সারা দেশে এখন পর্যন্ত আড়াই হাজারের বেশি প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। এদের বেশিরভাগই আজ মনোনয়ন জমা দেবেন। সংশোধিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৩০ ডিসেম্বর থেকে আগামী ৪ জানুয়ারি।

‎ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক জানান, গত ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার পর থেকে গতকাল রবিবার দুপুর আড়াইটা পর্যন্ত মোট ২ হাজার ৭৮০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে এখন পর্যন্ত মাত্র ৩১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ শেষ দিনে এই সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

‎মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি আর প্রতীক বরাদ্দ দেয়া হবে ২১ জানুয়ারি। ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

মন্তব্য (০)





image

‎আগামীর বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র: প...

নিউজ ডেস্কঃ আগামীর বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক ও কল্য...

image

‎ফ্যাসিবাদী সময়ের কৃত্রিম ফলাফলের সংস্কৃতি ভেঙে নিরপেক্ষ ...

নিউজ ডেস্কঃ সদ্য প্রকাশিত চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষ...

image

বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করে কিছু করবে না ভারত: পররাষ্ট্...

নিউজ ডেস্কঃ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন,বাংলাদেশ...

image

‎সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ইসলামী ব্যাংকের টাকা আত্মসাতে...

নিউজ ডেস্কঃ ঋণের নামে ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ...

image

‎ফ্যামিলি কার্ডে নিম্নবিত্তের ভাগ্যবদল, ১৬ আগস্ট শুরু আনু...

নিউজ ডেস্কঃ ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রমে এরই মধ্য...

  • company_logo