• লিড নিউজ
  • অর্থনীতি

ডিসেম্বরেও রেমিট্যান্সের ঢল, ২৭ দিনে এলো ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকা

  • Lead News
  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে ঢল নেমেছে। পটপরিবর্তনের পর থেকে টানা রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাচ্ছে। চলতি মাসে উল্লেখযোগ্য হারে রেমিট্যান্স আসছে দেশে। ডিসেম্বরের প্রথম ২৭ দিনে ২৭৫ কোটি মার্কিন ডলার আয় পাঠিয়েছেন প্রবাসীরা, যা দেশীয় মুদ্রায় ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)।

রোববার (২৮ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

ব্যাংক সংশ্লিষ্টদের প্রত্যাশা, যে ধারায় রেমিট্যান্স আসছে- সেটি অব্যাহত থাকলে ডিসেম্বর মাস শেষে প্রবাসী আয় ৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে, যা দেশের বৈদেশিক মুদ্রার বাজারে এক শক্তিশালী ভিত্তি গড়বে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি মাসের ১ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ২৭৫ কোটি ২০ লাখ ডলার। গত বছরের একই সময়ে এসেছিল ২৪০ কোটি ৮০ লাখ ডলার। সে হিসাবে ১৪ দশমিক ৩ শতাংশ প্রবাসী আয় বেড়েছে।

এর আগে গত নভেম্বরেই দেশে চলতি অর্থবছরের সর্বোচ্চ ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার পাঠিয়েছেন প্রবাসীরা।

তার আগে গত অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে এসেছে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।

আর গত আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত দেশে ১ হাজার ৫৭৯ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে ১ হাজার ৩৫৪ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল। সে হিসাবে প্রায় ১৬ দশমিক ৬ শতাংশ প্রবাসী আয় বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের ভাষ্য, হুন্ডি প্রতিরোধে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগ, প্রণোদনা এবং ব্যাংকিং চ্যানেলের উন্নতি প্রবাসী আয় বাড়াতে বড় ভূমিকা রেখেছে। এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও স্বস্তি বিদ্যমান রয়েছে।

মন্তব্য (০)





image

তেলের দাম বৃদ্ধির প্রভাবে বাজারে বাড়তি চাপ

১

নিউজ ডেস্কঃ আগেই থেকে চড়া মাছের বাজার। জ্বালানি তেলের মূল্যব...

image

অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক

২

নিউজ ডেস্ক : দেশে প্রাথমিকভাবে চারটি ডিজিটাল ব্যাংকের অনুমোদ...

image

সর্বজনীন পেনশনে শরিয়াহভিত্তিক পদ্ধতি কীভাবে কার্যকর হবে?

৩

নিউজ ডেস্ক : বাংলাদেশে সর্বজনীন পেনশন কর্মসূচিতে শরিয়াহভিত্ত...

image

অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড

৪

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে অপ্রচলিত বা...

image

পোশাক খাতের সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

৫

নিউজ ডেস্ক : পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা ও সমস্যা সমাধানে বি...

  • company_logo