• তথ্য ও প্রযুক্তি

নতুন চুক্তিতে যাচ্ছে টিকটক

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্য প্রযুক্তি ডেস্ক : যুক্তরাষ্ট্রে টিকটকের মালিকানা ও পরিচালনায় বড় পরিবর্তন আসতে যাচ্ছে। চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্স যুক্তরাষ্ট্রে তাদের ব্যবসা পরিচালনার জন্য আমেরিকান বিনিয়োগকারীদের সঙ্গে চুক্তি করেছে। এই পরিবর্তনের ফলে টিকটকের ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্ন ওঠেছে—এখন কি এটি আরও নিরাপদ হবে, নাকি জনপ্রিয়তা হারাতে পারে?

টিকটক জানিয়েছে, যুক্তরাষ্ট্রে তাদের ব্যবহারকারী প্রায় ১৭ কোটি। এই ব্যবহারকারীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ‘ফর ইউ’ পেজ, যা তাদের রিকমেন্ডেশন অ্যালগরিদমের ওপর নির্ভরশীল। ব্যবহারকারীর পছন্দ, আচরণ এবং দেখার ইতিহাস বিশ্লেষণ করে এই অ্যালগরিদম ভিডিও সাজায়।

চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের টিকটক অ্যালগরিদম পরিচালনা ও লাইসেন্সিংয়ের দায়িত্ব পাবে ওরাকল। নতুন কাঠামোয় অ্যালগরিদম মূলত দেশীয় ব্যবহারকারীদের তথ্য ব্যবহার করে কাজ করবে, যা বৈশ্বিক তথ্য প্রবাহকে সীমিত করবে।

প্রযুক্তি সাংবাদিক উইল গায়াট বলেন, নতুন ফিচার ও আপডেটের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সংস্করণ কি আন্তর্জাতিক সংস্করণের সঙ্গে তাল মিলিয়ে যাবে, সেটাও গুরুত্বপূর্ণ। সিঙ্গাপুরের গবেষক কোকিল জাইদকা মনে করেন, ছোট ভিডিও এবং শপিং সুবিধা থাকবে, কিন্তু সীমিত তথ্যের কারণে অ্যালগরিদমের পার্সোনালাইজেশন ধীরে হতে পারে এবং ভাইরাল ট্রেন্ড ধরতে সময় লাগতে পারে।

নতুন বিনিয়োগকারীদের মধ্যে রয়েছেন ওরাকল, সিলভার লেক এবং আবুধাবিভিত্তিক এমজিএক্স। বিশ্লেষকরা মনে করছেন, এদের প্রভাবের কারণে কনটেন্ট নীতি আরও সংযত হতে পারে।

ম্যাট নাভারার মতে, আসল প্রশ্ন ব্যবহারকারীর সংখ্যা নয়; প্রশ্ন হলো টিকটক কি আগের মতোই সাহসী ও পরীক্ষামূলক ইন্টারনেট প্ল্যাটফর্ম হিসেবে থাকবে, নাকি এটি আরও নিয়ন্ত্রিত ও ভদ্র হয়ে যাবে।

যুক্তরাষ্ট্রে টিকটকের নতুন অধ্যায় শুরু হচ্ছে—নিরাপত্তা বাড়লেও, স্বাতন্ত্র্য কতটা বজায় থাকে, সেটাই এখন দেখার বিষয়।

 

মন্তব্য (০)





image

নতুন এআই টুল নিয়ে এলো টিকটক

তথ্য প্রযুক্তি ডেস্ক : বিশ্বের অন্যতম সৃজনশীলতা উৎসব কান লায়ন্স ২০২৬-এ ...

image

ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হবে না যে অপশনটি চালু করলে

তথ্য প্রযুক্তি ডেস্ক : ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়া বা পরিচয় যাচাইয়ের...

image

হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার, মিলবে যেসব সুবিধা

তথ্য প্রযুক্তি ডেস্ক : গ্রাহকদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষ...

image

হোয়াটসঅ্যাপে বাড়ছে সাইবার হামলা, ৫ উপায়ে সুরক্ষিত রাখুন অ...

তথ্য প্রযুক্তি ডেস্ক : বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের দৈনন্দিন যোগাযোগের অন...

image

আপনার অ্যান্ড্রয়েড ফোন ভাইরাসে আক্রান্ত কিনা বলে দেবে এই ...

তথ্য প্রযুক্তি ডেস্ক : অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলোতে সাধারণত একাধিক নির...

  • company_logo