• খেলাধুলা

১৪ বছর পর অস্ট্রেলিয়ায় জয়ের স্বাদ পেল ইংল্যান্ড

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ২০১১ সালের জানুয়ারির পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিততে পারছিল না ইংল্যান্ড। ১৮ ম্যাচ জয়ের পরও ইংলিশরা তিক্ত অভিজ্ঞতার মধ্যে ছিল। অবশেষে সেই দীর্ঘ অপেক্ষা শেষ হয়েছে। মেলবোর্নে চলমান অ্যাশেজের চতুর্থ টেস্টে বেন স্টোকসের নেতৃত্বাধীন ইংল্যান্ড দল জয় তুলে নিয়েছে। অস্ট্রেলিয়ার দেওয়া ১৭৫ রানের লক্ষ্য তাড়া করে ইংল্যান্ড ৪ উইকেটে ম্যাচ জিতেছে, যদিও পুরো দুই দিনও খেলা হয়নি।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে চার ইনিংসে দুই দল মিলিয়ে মাত্র ৮৫২ বল খেলা হয়েছে। এর আগে পার্থে অনুষ্ঠিত প্রথম টেস্টও দুই দিনেই শেষ হয়েছিল, যেখানে ৮৪৭ বল খেলা হয়েছিল, যা চতুর্থ টেস্টের তুলনায় মাত্র ৫ বল কম।  

এই জয়ের সঙ্গে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মাটিতে টানা হারের ধারা ভেঙেছে এবং দীর্ঘ সময় পর হোয়াইটওয়াশ এড়াতে সক্ষম হয়েছে। এর আগে ২০১৩-১৪ মৌসুমে ৫-০, ২০১৭-১৮ সালে ৪-০ এবং ২০২১-২২ অ্যাশেজে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে অস্ট্রেলিয়া।

 

মন্তব্য (০)





image

বাবা ছিলেন তারকা, শেবাগ-রাজ্জাকদের ছেলেরাও হাঁটছেন সে পথেই

১

স্পোর্টস ডেস্ক : ‘লাইক ফাদার লাইক সান’ — কথাটা বেশ আগে থেকে...

image

ড্রয়ে শেষ হলো রাওয়ালপিন্ডি টেস্ট

২

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ও শ্রীলংকার মধ্যকার দুই ম্যা...

image

‘হামজাকে পাত্তা দিচ্ছি না’, বাংলাদেশকে সরাসরি চ্যালেঞ্জ জ...

৩

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কাকে মাত্রই ৪–০ গোলে হারিয়ে সেমিফাইনালে এসেছে ব...

image

৬৪ বছর পর ঘরের মাঠে ফ্রান্সকে হারাল ইতালি

৪

স্পোর্টস ডেস্ক : পিও এস্পোসিতোর জোড়া গোলে ফ্রান্সকে ৩–১ গোলে হারিয়েছে...

image

ম্যান ইউনাইটেড থেকে ছাঁটাই হতে পারেন ১১ ফুটবলার!

৫

স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেডে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে...

  • company_logo