• লিড নিউজ
  • রাজনীতি

‎সংবর্ধনাস্থলের জনস্রোতে তারেক রহমান, নেতাকর্মীদের উচ্ছ্বাস-উন্মাদনা

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাসে চড়ে ৩০০ ফিটে সংবর্ধনাস্থলে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে আজ (বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর) দুপুর ১২টা ৩৫ মিনিটে তিনি সড়ক পথে লাল-সবুজ রঙে সাজানো বাসে করে রওনা দেন। এরআগে, বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকায় অবতরণ করেন তারেক রহমান।

‎সেখানে বিমান থেকে নামার পর একে একে নেতারা তারেক রহমানকে স্বাগত জানান। সেসময় তিনি সবার সঙ্গে জড়িয়ে ধরে কুশল বিনিময় করেন। এসময় ফুলের মালা দিয়ে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের মা তাকে বরণ করেন নেন।

‎এরপর বিমানবন্দরে সব কার্যক্রম শেষ করে প্রথমে জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান বিমানবন্দর থেকে বের হয়ে এভারকেয়ার হাসপাতালের দিয়ে যান।

‎পরে তারেক রহমান দলের নেতাকর্মীদের সঙ্গে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান সম্বলিত বাসে করে রওনা দেন ৩০০ ফিটের উদ্দেশে।

‎কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে তারেক রহমানের গাড়ি বেশ ধীরে ধীরে পূর্বাচলে পৌঁছায়। কড়া নিরাপত্তা ব্যবস্থার কারণে কাউকে তার গাড়ির কাছে ঘেঁষতে দেয়া হয়নি। একারণে সড়কের পাশে এবং অলিগলির মুখে দাঁড়িয়ে বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা হাত নেড়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন। গাড়ির ভেতর থেকে হাত নেড়ে তার জবাব দেন তারেক রহমানও।

মন্তব্য (০)





image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

image

"আমরা রাজপথে তৈরি হয়েছি, রাজপথেই থাকব" নিরাপত্তা দিতে ব্য...

বগুড়া প্রতিনিধি : রাস্তায় চলাচলের সময় নারী ও সাধারণ মান...

image

এবার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত

নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্...

  • company_logo