• বিনোদন

মৃত্যুর মুখ থেকে ফিরেও পারফর্ম করেন নোরা ফাতেহি

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : ভারতের মুম্বাইয়ের রাস্তায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়ে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। 

এমন দুর্ঘটনার পরও নির্ধারিত কনসার্টে পারফর্ম করেন নোরা ফাতেহি। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমি আমার কাজ বা স্বপ্নকে থামতে দিই না। এখানে পৌঁছাতে অনেক পরিশ্রম করতে হয়েছে। কোনও মাতাল চালক আমার সেই সুযোগ কেড়ে নিতে পারবে না।’

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে একটি অনুষ্ঠানে অংশ নিতে যাওয়ার পথে তার গাড়িতে সজোরে ধাক্কা দেয় একটি দ্রুতগতির গাড়ি।

দুর্ঘটনার পর গুরুতর আঘাতের আশঙ্কায় নোরাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। মাথায় আঘাত লেগেছে কি না তা নিশ্চিত করতে করা হয় সিটি স্ক্যান। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, বড় ধরনের কোনও আঘাত বা রক্তক্ষরণ ধরা পড়েনি বলে খবর পিঙ্কভিলার। 

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে নোরা জানান, এটি তার জীবনের সবচেয়ে আতঙ্কজনক অভিজ্ঞতাগুলোর একটি। তিনি বলেন, ‘একজন ব্যক্তি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। তার গাড়ির সজোর ধাক্কায় আমি গাড়ির ভেতর ছিটকে পড়ি এবং জানালার সঙ্গে মাথায় আঘাত পাই।’

নিজের বর্তমান অবস্থা জানিয়ে নোরা বলেন, ‘আমি ভাগ্যবান যে বেঁচে আছি। শরীরের কিছু জায়গায় আঘাত ও ফোলা আছে, তবে বড় কোনও ক্ষতি হয়নি। পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত।’

মদ্যপ অবস্থায় গাড়ি চালানো নিয়ে সতর্ক করে তিনি বলেন, ‘এই ধরনের বেপরোয়া আচরণ অন্যদের জীবন বিপন্ন করে তোলে। সেই মুহূর্তে চোখের সামনে জীবন ভেসে উঠেছিল। এখনও মানসিকভাবে কিছুটা আতঙ্ক কাটেনি।’

মন্তব্য (০)





image

শাহরুখকে এক ঝলক দেখার আশায় মান্নাতের সামনে দাঁড়িয়ে থাকতাম...

১

বিনোদন ডেস্ক : নিজের নতুন ছবি ‘প্রহার: দ্য আনটোল্ড স্টোরি অব উজ্জ্...

image

স্টুডিও ভাঙচুরের ঘটনায় মুখ খুললেন সালমান মুক্তাদির

২

বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদ...

image

জীবনে ট্রল করার মতো কিছু করিনি, যারা এসব করে তারা ফালতু ল...

৩

বিনোদন ডেস্ক : ফেসবুকে প্রায়ই ট্রলের শিকার হন নব্বইয়ের দশকের...

image

বানসালির সিনেমায় বোল্ড দৃশ্যে আলিয়া ভাট

৪

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী আলিয়া ভাট অভিনীত রোমান্টিক থ...

image

দেবের পর জিতের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা

৫

বিনোদন ডেস্ক : ছোটপর্দার গণ্ডি পেরিয়ে বড়পর্দায় নিজের পায়ের ...

  • company_logo