• রাজনীতি

জরুরি সভা ডেকেছে ছাত্রদল

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্ক : জরুরি সভা ডেকেছে জাতীয়তাবাদী ছাত্রদল। আগামীকাল রোববার (২১ ডিসেম্বর) দুপুর আড়াইটায় রাজধানীর নয়াপল্টনস্থ ভাসানী ভবনের তৃতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হবে।

শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম।

এতে বলা হয়, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির কেন্দ্রীয় সংসদের সব পর্যায়ের নেতাদের নির্দিষ্ট সময়ের মধ্যে উপস্থিত থাকার জন্য নির্দেশনা প্রদান করেছেন।

অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, একই স্থানে বিকাল সাড়ে ৪টায় জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, তেজগাঁও কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ, ঢাকা মহানগর পূর্ব, ঢাকা মহানগর পশ্চিম, ঢাকা জেলা উত্তর, ঢাকা জেলা দক্ষিণ, গাজীপুর জেলা ও মহানগর, মানিকগঞ্জ জেলা, টাঙ্গাইল জেলা, মুন্সীগঞ্জ জেলা, নরসিংদী জেলা শাখার সুপার ফাইভের সঙ্গে কেন্দ্রীয় সংসদের জরুরি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হবে।

মন্তব্য (০)





image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

image

"আমরা রাজপথে তৈরি হয়েছি, রাজপথেই থাকব" নিরাপত্তা দিতে ব্য...

বগুড়া প্রতিনিধি : রাস্তায় চলাচলের সময় নারী ও সাধারণ মান...

image

এবার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত

নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্...

  • company_logo