• রাজনীতি

তারেক রহমানকে স্মরণীয় সংবর্ধনা দিতে প্রস্তুত বিএনপি

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ঢাকা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনে তাকে স্মরণীয় সংবর্ধনা দিতে প্রস্তুত বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

শনিবার রাজধানীর গোপীবাগে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এক প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন।

ইশরাক বলেন, ‘তারেক রহমানের আগমনকে ঘিরে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে। এ উপলক্ষে বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীদেরকে আমরা সংগঠিতভাবে বরণ করে নেব। এটি হবে ইতিহাসের একটি স্মরণীয় সংবর্ধনা।’

নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের ‘চিহ্নিত সন্ত্রাসীদের’ জামিন ও তাদের চলাফেরার বিষয়ে তথ্য পাওয়া যাচ্ছে, যা উদ্বেগজনক।

এ সময় ইশরাক অভিযোগ করেন যে বিরোধী মত দমনে সহিংসতার রাজনীতি থেকে আওয়ামী লীগ এখনো সরে আসেনি। হাদিকে হত্যা করেছে। রাজনৈতিক সাহস থাকলে তারা প্রতিপক্ষকে প্রকাশ্যে মোকাবিলা করত। গোপন হামলা রাজনৈতিক দুর্বলতারই প্রমাণ। 

একই সঙ্গে গণমাধ্যম কার্যালয়ে হামলার ঘটনার নিন্দা জানিয়ে ইশরাক বলেন, এ ধরনের কর্মকাণ্ড দেশের আন্তর্জাতিক ভাবমূর্তিকে ক্ষুণ্ন করে।

তিনি দাবি করেন, এসব ঘটনায় ‘তৃতীয় পক্ষের’ সংশ্লিষ্টতা থাকতে পারে, যারা পরিস্থিতিকে ঘোলাটে করার চেষ্টা করছে। এ বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান ইশরাক।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে ইশরাক হোসেন বলেন, বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে জয়লাভের লক্ষ্য নিয়ে। এজন্য কেন্দ্রভিত্তিক শক্তিশালী ব্যবস্থাপনা ও ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত নজরদারির ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চান এবং তারেক রহমানের নেতৃত্বে দল ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিএনপির মনোনীত ঢাকা-৯ আসনের প্রার্থী হাবিবুর রশিদ হাবিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

মন্তব্য (০)





image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

image

"আমরা রাজপথে তৈরি হয়েছি, রাজপথেই থাকব" নিরাপত্তা দিতে ব্য...

বগুড়া প্রতিনিধি : রাস্তায় চলাচলের সময় নারী ও সাধারণ মান...

image

এবার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত

নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্...

  • company_logo