• বিনোদন

দুই বছর পর ওমরাহ করতে গিয়ে ছেলের সঙ্গে সাক্ষাৎ ওমর সানীর

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : ঢালিউড অভিনেতা ওমর সানী বাংলাদেশে থাকলেও স্ত্রী অভিনেত্রী মৌসুমী আছেন যুক্তরাষ্ট্রে। একমাত্র কন্যা ফাইজাকে নিয়ে সেখানেই থিতু হয়েছেন তিনি। অন্যদিকে এই তারকা দম্পতির ছেলে ফারদিন এহসান ব্যবসাসূত্রে থাকেন দুবাইয়ে।

দীর্ঘদিন বাবা-ছেলে একে অপরের থেকে দূরে থাকার পর অবশেষে সৌদি আরবে দেখা হলো তাদের। দেশটির জেদ্দায় ব্যবসায়িক কাজে যান ফারদিন। কাকতালীয়ভাবে কিংবা পরিকল্পিতভাবে—সেখানেই উপস্থিত ছিলেন অভিনেতা ওমর সানী। দীর্ঘ দুই বছরের প্রতীক্ষার পর বাবা-ছেলের সাক্ষাৎ হয় এবং তারা একসঙ্গে ওমরাহ পালন করেন।

এই বিশেষ মুহূর্ত সামাজিক মাধ্যমে ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন ওমর সানী। প্রকাশিত ভিডিওতে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় অভিনেতাকে। সানী বলেন, ‘আমার ছেলে ফারদিন দুই বছরের বেশি সময় ধরে বাংলাদেশের বাইরে। সে দুবাইতে কাজ করছে। জেদ্দায় ওর সঙ্গে দেখা হলো। লাভ ইউ বাবা। তোমার চোখের কান্না আমাকে মুগ্ধ করেছে। ভালো থাকিস বাবা। তুই যেন সবসময় সুখে-শান্তিতে থাকিস। আমার এই অনুভূতি বলে বোঝাতে পারব না।’    

বাবা-ছেলের এই অকৃত্রিম ভালোবাসার ভিডিও নেটিজেনদের আপ্লুত করেছে। দুই বছর পর তাদের এই দেখা এবং একসঙ্গে ইবাদত করাকে ঘিরে প্রশংসায় ভাসছেন তারা। সবার কাছে ছেলের জন্য দোয়া চেয়ে অভিনেতা বলেন, ‘ওর জন্য দোয়া করবেন। ও ওমরাহ করতে এসেছে। আল্লাহ যেন তাকে সবসময় সুস্থ ও নিরাপদ রাখেন।’

সানী আরও বলেন, ‘ফারদিন ও আমার একটি ছবি ওর মা মৌসুমীকে পাঠিয়েছিলাম। আমাদের একসঙ্গে দেখে সে অঝোরে কান্না করেছে। আমাদেরকে সে খুব বেশি মিস করছে।’

 

মন্তব্য (০)





image

শাহরুখকে এক ঝলক দেখার আশায় মান্নাতের সামনে দাঁড়িয়ে থাকতাম...

১

বিনোদন ডেস্ক : নিজের নতুন ছবি ‘প্রহার: দ্য আনটোল্ড স্টোরি অব উজ্জ্...

image

স্টুডিও ভাঙচুরের ঘটনায় মুখ খুললেন সালমান মুক্তাদির

২

বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদ...

image

জীবনে ট্রল করার মতো কিছু করিনি, যারা এসব করে তারা ফালতু ল...

৩

বিনোদন ডেস্ক : ফেসবুকে প্রায়ই ট্রলের শিকার হন নব্বইয়ের দশকের...

image

বানসালির সিনেমায় বোল্ড দৃশ্যে আলিয়া ভাট

৪

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী আলিয়া ভাট অভিনীত রোমান্টিক থ...

image

দেবের পর জিতের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা

৫

বিনোদন ডেস্ক : ছোটপর্দার গণ্ডি পেরিয়ে বড়পর্দায় নিজের পায়ের ...

  • company_logo