• লিড নিউজ
  • রাজনীতি

‎কোনোকিছু ধ্বংস করে হাদিকে ধারণ করা যাবে না, শান্ত ও ঐক্যবদ্ধ থাকুন: হাসনাত

  • Lead News
  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, কোনোকিছু ধ্বংস করে ওসমান হাদিকে ধারণ করা যাবে না। আমাদের পথ ধ্বংসের নয়, পুনর্গঠনের। সবাই শান্ত থাকুন, ঐক্যবদ্ধ থাকুন। আজ (বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর) দিবাগত রাত ২টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে তিনি এমন মন্তব্য করেন।
‎
‎পোস্টে হাসনাত লেখেন, ওসমান হাদিকে বাঁচিয়ে রাখতে হবে আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে, একটি শক্তিশালী কালচারাল অ্যাস্ট্যাব্লিশমেন্ট গড়ে তুলে, আজাদির প্রশ্নে আপসহীন থেকে এবং জনতার প্রশ্নে সৎ ও স্বচ্ছ থেকে।
‎
‎এর আগে, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ৯টার ৪৫ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাদি।
‎
‎উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তির একজন চলন্ত রিকশায় থাকা ওসমান হাদির মাথায় গুলি করে। গুরুতর অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে পরে এভারকেয়ার হাসপাতালে নিয়ে আইসিইউতে রাখা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে হাদিকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে ‍সিঙ্গাপুরে নেয়া হয়।

মন্তব্য (০)





image

স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি ছুটিতে—প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর

১

নিউজ ডেস্কঃ  গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে থানা, হাস...

image

পালানোর পর তাদের রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে: রিজভী

২

নিউজ ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী...

image

শেখ হাসিনার পাসপোর্টে ও হাইকমিশনারের কাছে চিঠির স্বাক্ষরে...

৩

নিউজ ডেস্কঃ শেখ হাসিনার আগের পাসপোর্টে তার স্বাক্ষর ও ল...

image

‘কাফনের কাপড় রেডি রাখিস’ ওসিকে হুমকি

৪

নিউজ ডেস্কঃ মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ওসি মোহাম্ম...

image

তারেক রহমানের ৬২তম জন্মদিনে ৬২ হাজার নিম গাছের চারা ও মগ ...

৫

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদ...

  • company_logo