• খেলাধুলা

ঘরের মাঠে অনুজদের ভালবাসায় সিক্ত মুশফিক, বগুড়ায় ক্রিকেট একাডেমি গড়ার ঘোষণা

  • খেলাধুলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় অনুজ ক্রিকেটারদের ভালোবাসায় সিক্ত হলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। টেস্ট ক্রিকেটে শততম ম্যাচ সম্পূর্ণ করার গৌরব অর্জন করায় মুশফিকের বৃহস্পতিবার দুপুরে ঘরের মাঠ শহীদ চান্দু স্টেডিয়ামে তাকে সংবর্ধনা জানিয়েছে বগুড়ার খুদে ক্রিকেটাররা যার নেতৃত্বে ছিলেন জাতীয় দলের আরেক সম্ভাবনাময় ক্রিকেটার তৌহিদ হৃদয়।

মুশফিকুর রহিমের ক্রিকেটের আঁতুড়ঘর বিবেচনা করা হয় শহীদ চাঁন্দু স্টেডিয়ামকে। বিশ্বের বড় বড় উইকেটে ব্যাটিং ও উইকেট কিপিং এ মুশফিক তার অনন্য নৈপুণ্য প্রদর্শন করলেও এই মাঠ ঘিরে রয়েছে তার অন্যরকম আবেগ। শততম টেস্টে অংশগ্রহণকারী হিসেবে তাইতো ঘরের মাঠে তাকে সংবর্ধনা জানাতে ভোলেননি তার অনুজ ক্রিকেটাররা। বগুড়ার সন্তান জাতীয় দলের আরেক তারকা ক্রিকেটার তৌহিদ হৃদয়ের নেতৃত্বে বৃহস্পতিবার অনাড়ম্বর এক আয়োজনের মধ্য দিয়ে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন ক্রেস্ট তুলে দেন বগুড়ার মাঠে খেলা খুঁদে ক্রিকেটাররা। শুভেচ্ছা জানিয়েছেন মুশফিকের ছোটবেলার সঙ্গী এই গ্রাউন্ডস ম্যানরা।

অনুজদের থেকে সংবর্ধনা গ্রহণকালে মুশফিকুর রহিম তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, তার স্বপ্ন বগুড়ায় একটি মানসম্মত ক্রিকেট একাডেমি গড়ে তোলা। উত্তরবঙ্গে অনেক প্রতিভা আছে, কিন্তু সুযোগ-সুবিধার অভাবে তারা ঝরে পড়ে। তিনি এমন একটি একাডেমি করতে চান যেখানে তরুণরা ১২ মাস প্র্যাকটিস করতে পারবে। এটি কোনো ধরাছোঁয়ার বাইরের স্টেডিয়াম হবে না, সবার জন্য উন্মুক্ত থাকবে।নিজের ফেলে আসা দিনের কথা স্মরণ করে তিনি তরুণদের উদ্দেশ্যে বলেন, আমিও একসময় তোমাদের মতো ছোট ছিলাম। পরিবার আর আল্লাহর রহমতে আজ এই পর্যায়ে আসতে পেরেছি। সময়ের নিয়মে আমরা একদিন বিদায় নেব, কিন্তু হৃদয়-তামিমদের মতো নতুনরা সেই হাল ধরবে।

অনুষ্ঠানে তৌহিদ হৃদয় তাঁর মুগ্ধতা প্রকাশ করে বলেন, মুশফিক ভাইয়ের খেলা দেখেই বড় হয়েছি। তিনি আমার আদর্শ। ২০০৭-০৮ সালের সেই স্মৃতিগুলো আজও চোখে ভাসে। এমন একজন কিংবদন্তির পাশে দাঁড়িয়ে কথা বলতে পারাটা তার জন্য সৌভাগ্যের।

বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিলের সঞ্চালনায় অনুষ্ঠানে আবেগপ্রবণ হয়ে পড়েন উপস্থিত অনেক খুদে ক্রিকেটাররাও। পুরুষদের নিজ হাতে মিষ্টি খাইয়ে দেয়ার পাশাপাশি অনুজদের নিজ হাতে মিষ্টি খাইয়ে দেয়ার পাশাপাশি মুশফিকুর রহিম মাঠে উপস্থিত তরুণ ক্রিকেটারদের সঙ্গে সময় কাটান এবং তাদের উৎসাহিত করেন। তবে আক্ষেপ, জাতীয় দলের জার্সি গায়ে ঘরের মাঠে এখনো খেলতে পারেননি মুশফিকুর রহিম। অবসরের আগে একটি ম্যাচ যেন মুশফিক শহীদ চান্দুর উইকেটে খেলতে পারেন এমন প্রত্যাশাতেই বুক বেঁধেছেন বগুড়াবাসী।

 

মন্তব্য (০)





image

বাবা ছিলেন তারকা, শেবাগ-রাজ্জাকদের ছেলেরাও হাঁটছেন সে পথেই

১

স্পোর্টস ডেস্ক : ‘লাইক ফাদার লাইক সান’ — কথাটা বেশ আগে থেকে...

image

ড্রয়ে শেষ হলো রাওয়ালপিন্ডি টেস্ট

২

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ও শ্রীলংকার মধ্যকার দুই ম্যা...

image

‘হামজাকে পাত্তা দিচ্ছি না’, বাংলাদেশকে সরাসরি চ্যালেঞ্জ জ...

৩

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কাকে মাত্রই ৪–০ গোলে হারিয়ে সেমিফাইনালে এসেছে ব...

image

৬৪ বছর পর ঘরের মাঠে ফ্রান্সকে হারাল ইতালি

৪

স্পোর্টস ডেস্ক : পিও এস্পোসিতোর জোড়া গোলে ফ্রান্সকে ৩–১ গোলে হারিয়েছে...

image

ম্যান ইউনাইটেড থেকে ছাঁটাই হতে পারেন ১১ ফুটবলার!

৫

স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেডে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে...

  • company_logo