• রাজনীতি

‎ভারতীয় আধিপত্যবাদ উৎখাতের মধ্য দিয়ে চূড়ান্ত স্বাধীনতা অর্জন করব: হাসনাত

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বাংলাদেশের প্রতিটি প্রান্তে এখনও ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদ রয়ে গেছে। এই আধিপত্যবাদ উৎখাতের মধ্য দিয়ে চূড়ান্ত স্বাধীনতা অর্জন করব।
‎
‎মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটরে দলটির আয়োজিত ‘আগ্রাসন বিরোধী’ কর্মসূচিতে তিনি এ কথা বলেন। 
‎
‎হাসনাত আবদুল্লাহ বলেন, পাকিস্তানি বাহিনী লক্ষাধিক মানুষকে হত্যা করেছে। মা-বোনদের সম্ভ্রম নষ্ট করেছে। একাত্তরের সেই দৃশ্যমান শক্তিকে বিতাড়িত করতে পেরেছি। কিন্তু ভারতীয় আগ্রাসন এখনও পর্যন্ত দেশের প্রতিটি প্রান্তে রয়ে গেছে। 
‎
‎তিনি আরও বলেন, চব্বিশ থেকে অদৃশ্য শক্তিকে পরাজিত করা শুরু করেছি। এই লড়াই অব্যাহত থাকবে। সেই পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।  
‎এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের স্বাধীনতাকে ভারতের স্বাধীনতা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে বলেও মন্তব্য করেন তিনি।

মন্তব্য (০)





image

স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি ছুটিতে—প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর

১

নিউজ ডেস্কঃ  গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে থানা, হাস...

image

পালানোর পর তাদের রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে: রিজভী

২

নিউজ ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী...

image

শেখ হাসিনার পাসপোর্টে ও হাইকমিশনারের কাছে চিঠির স্বাক্ষরে...

৩

নিউজ ডেস্কঃ শেখ হাসিনার আগের পাসপোর্টে তার স্বাক্ষর ও ল...

image

‘কাফনের কাপড় রেডি রাখিস’ ওসিকে হুমকি

৪

নিউজ ডেস্কঃ মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ওসি মোহাম্ম...

image

তারেক রহমানের ৬২তম জন্মদিনে ৬২ হাজার নিম গাছের চারা ও মগ ...

৫

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদ...

  • company_logo