• রাজনীতি

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে আর আপস নয়: সারজিস

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে স্বাধীনতার পক্ষে থাকা প্রতিটি মানুষই একেকজন ‘ওসমান হাদি’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, কাউকে আক্রমণ বা দমন করে দেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও স্বাধীনতাকে থামানো যাবে না। এক ওসমান হাদির বিরুদ্ধে সহিংসতা চালানো হলে তার প্রতিক্রিয়ায় আরও বহু ওসমান হাদির জন্ম হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জনগণ আর কোনো আপস করবে না।

সোমবার (১৫ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর থেকে আজ পর্যন্ত বাংলাদেশ এখনো সেই শক্তিগুলোর হাত থেকে মুক্ত হতে পারেনি। যারা একাত্তরে এ দেশের স্বাধীনতাকে ভিন্ন দেশের কাছে ‘বিক্রি’ করার অপচেষ্টা করেছিল। ওই শক্তিগুলো এখনো বাংলাদেশকে সম্পূর্ণ স্বাধীনভাবে এগিয়ে যেতে দিতে চায় না।

তিনি উল্লেখ করেন, চব্বিশের অভ্যুত্থানে বাংলাদেশের সাধারণ মানুষ রাজপথে নেমে বুকের রক্ত দিয়ে স্বাধীনতা পুনরুদ্ধারের চেষ্টা করেছিল। কিন্তু সেই চেষ্টার পরও আমরা শকুনদের নজর এড়াতে পারিনি। দুই বছর পার না হতেই এসব শক্তি আবারও দেশের মন্ত্রিত্ব, স্বাধীনতা ও বিপ্লবীদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।

সারজিস আলম বলেন, এক ওসমান হাদিকে আক্রমণ করে রক্ত ঝরিয়ে গোপনে পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশকে আবারও পরাধীন করার চেষ্টা চলছে। অতীতে আবু সাঈদকে দমন করার চেষ্টা করা হয়েছিল; কিন্তু একজন আবু সাঈদের পর জন্ম নিয়েছে লাখো আবু সাঈদ। একইভাবে ভবিষ্যতে একজন ওসমান হাদির পর লাখো ওসমান হাদি তৈরি হবে।

ভারতের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র হত্যার অভিযোগে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভারত আশ্রয় দিলে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হবে এমনটি ভাবা ভুল। এ ধরনের অবস্থান থাকলে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কখনো স্বাভাবিক হবে না। 

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশি জনগণের আকাঙ্ক্ষা, দাবি ও প্রত্যাশা যদি ভারতীয় হাইকমিশন যথাযথভাবে নিজ দেশের কাছে তুলে ধরতে না পারে, তাহলে এ দেশে ওই কমিশনের উপস্থিতির নৈতিকতা প্রশ্নবিদ্ধ হবে।

 

মন্তব্য (০)





image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

image

"আমরা রাজপথে তৈরি হয়েছি, রাজপথেই থাকব" নিরাপত্তা দিতে ব্য...

বগুড়া প্রতিনিধি : রাস্তায় চলাচলের সময় নারী ও সাধারণ মান...

image

এবার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত

নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্...

  • company_logo