• রাজনীতি

হাদিকে গুলি: স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ ৫ দাবি ছাত্র অধিকার পরিষদের

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় জড়িতদের গ্রেফতারে ব্যর্থতা দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর দ্রুত পদত্যাগের দাবি জানিয়েছে ছাত্র অধিকার পরিষদ।

‎সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং সারা দেশের আইনশৃঙ্খলা ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি।

‎সংবাদ সম্মেলনে ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান বলেন, শেখ হাসিনার প্রতিচ্ছবি প্রধান উপদেষ্টার মধ্যে পরিলক্ষিত হচ্ছে। আহত-নিহতের পরিবারের শান্ত্বনা নয়, অপরাধীর শাস্তির ব্যবস্থা করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টাকে অব্যহতি না দিলে যমুনা ঘেরাও করা করা হবে।

‎দেশের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এর মধ্যে দেশে ইতিহাসের সবচেয়ে ভয়ংকর রক্তক্ষয়ী নির্বাচন হবে বলে আশঙ্কা প্রকাশ করে ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে ৫ দফা দাবি তুলে ধরেন তিনি। দাবিগুলো হলো: 

‎১. স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর অপসারণ।

‎২. জাতীয় পার্টির রাজনৈতিক নিষিদ্ধ ও নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া যাবে না।

‎৩. ৭২ ঘণ্টার মধ্যে ফয়সাল ও মাসুদকে ফেরত ও সীমান্ত হত্যার কারণে ভারতীয় দূতাবাস বন্ধের হুঁশিয়ারি।

‎৪. আওয়ামী লীগের কোনো লোক যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিতে না পারে।

‎৫. গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ যাদের ওপর পুলিশ-সেনাবাহিনী হামলা করেছে, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে।

মন্তব্য (০)





image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

image

"আমরা রাজপথে তৈরি হয়েছি, রাজপথেই থাকব" নিরাপত্তা দিতে ব্য...

বগুড়া প্রতিনিধি : রাস্তায় চলাচলের সময় নারী ও সাধারণ মান...

image

এবার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত

নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্...

  • company_logo