• অর্থনীতি

জাপানের টয়োটা হায়েস গাড়ি বিক্রি করবে প্রগতি

  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড (পিআইএল) ও বিশ্ববিখ্যাত জাপানি গাড়ি ব্র্যান্ড টয়োটার মধ্যে এক নতুন চুক্তি হয়েছে, যার মাধ্যমে প্রগতি ইন্ডাস্ট্রিজ এখন থেকে টয়োটার জনপ্রিয় মডেল টয়োটা হায়েস বিক্রি করবে।

রোববার (১৪ ডিসেবর) শিল্প মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি)-এর তত্ত্বাবধানে চট্টগ্রামের প্রগতি ইন্ডাস্ট্রিজের কারখানায় আনুষ্ঠানিকভাবে এই পার্টনারশিপের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টয়োটা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক প্রেমিথ সিং। এছাড়া বিএসইসির চেয়ারম্যান মু. আনোয়ারুল আলম, যুগ্মসচিব মো. মঞ্জুরুল হাফিজ, প্রগতি ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কালাম আজাদ এবং অন্যান্য শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন যোগ হওয়া টয়োটা হায়েস কমিউটার একটি আধুনিক ১২ আসনবিশিষ্ট যানবাহন। এতে রয়েছে শক্তিশালী ২৬৯৪ সিসি (২.৭ লিটার) অকটেনচালিত ইঞ্জিন, ৫-স্পিড ম্যানুয়াল গিয়ার, ২৫৭০ মিমি হুইলবেস, ২৪১ এনএম/৩৮০০ আরপিএম টর্ক, ডাবল উইশবোন ও লিফ স্প্রিং সাসপেনশন, ৫ মিটার টার্নিং রেডিয়াস, টু-হুইল ড্রাইভ (২ডাব্লিউডি) সিস্টেম এবং ৭০ লিটার ধারণক্ষমতার ফুয়েল ট্যাংক।

টয়োটা হায়েস কমিউটার গাড়িটির রেজিস্ট্রেশন ছাড়া মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ লাখ ৭৫ হাজার টাকা।

 

মন্তব্য (০)





image

‎এক বছরে ব্যাংক আমানত বেড়েছে প্রায় ১৩ শতাংশ, ফিরছে গ্রাহক...

১

নিউজ ডেস্কঃ দেশের ব্যাংকিং খাতে আমানতের প্রবৃদ্ধি ইতিবাচক ধা...

image

৩২ থেকে নেমে এবার শ্রমিকরা চান ২২ হাজার, মালিকদের প্রস্তা...

২

নিউজ ডেস্কঃ পোশকশ্রমিকদের মজুরি বৃদ্ধিতে গঠিত মজুরি বোর...

image

গ্রামীণ ঐতিহ্যের সম্ভাবনাময় নকশিকাঁথা বিশ্ববাজারে ছড়িয়ে দ...

৩

নিউজ ডেস্কঃ বাংলার প্রাচীন ঐতিহ্য নকশিকাঁথা ক্রমেই আন্তর্জাত...

image

ফের বাড়ল স্বর্ণের দাম

৪

নিজস্ব ডেস্ক : দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বা...

image

‎বাণিজ্য চুক্তির বিষয়ে ইইউ-বাংলাদেশ আলোচনা ডিসেম্বরে

৫

নিউজ ডেস্কঃ অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও গভীর করার ক্ষেত্র...

  • company_logo