• রাজনীতি

ভোটের মাঠে ফখরুলকন্যা

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : দেশের রাজনৈতিক মহলে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরিবার। মির্জা ফখরুলের অনুপস্থিতিতে তার নির্বাচনি এলাকা ঠাকুরগাঁও-১ আসনে ভোটের মাঠে নেমেছেন তার সহধর্মিণী রাহাত আরা বেগম এবং ছোট মেয়ে মির্জা শাফারুহ।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নে আয়োজিত এক উঠান বৈঠকে ধানের শীষে ভোট চেয়েছেন মির্জা শাফারুহ। এটিই তার নির্বাচনি মাঠে প্রথম প্রকাশ্য গণসংযোগ, যা স্থানীয় রাজনীতিতে তাৎক্ষণিক মনোযোগ সৃষ্টি করেছে।

সংক্ষিপ্ত বক্তব্যে ফখরুলকন্যা মির্জা শাফারুহ এলাকার ভোটারদের প্রতি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। তার কণ্ঠস্বরে ছিল বাবার প্রতি সমর্থন ও দলের প্রতি অঙ্গীকারের স্পষ্ট ছাপ।

জেলা মহিলা দলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে মির্জা শাফারুহের সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিবের স্ত্রী রাহাত আরা বেগম এবং জেলা মহিলা দলের নেত্রী ফোরাতুন নেহার প্যারিসসহ স্থানীয় নেতারা।

এর আগে পুরাতন ঠাকুরগাঁও বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত অন্য একটি উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাহাত আরা বেগম। মির্জা ফখরুলের অনুপস্থিতিতে স্ত্রী রাহাত আরার উপস্থিতি দলের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা সৃষ্টি করেছে।

জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মামুন উর রশিদ বলেন, কেন্দ্রীয় নেতার অনুপস্থিতিতে তার স্ত্রী ও মেয়ের এই সক্রিয় অংশগ্রহণ নেতাকর্মীদের মনোবলকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

 

মন্তব্য (০)





image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

image

"আমরা রাজপথে তৈরি হয়েছি, রাজপথেই থাকব" নিরাপত্তা দিতে ব্য...

বগুড়া প্রতিনিধি : রাস্তায় চলাচলের সময় নারী ও সাধারণ মান...

image

এবার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত

নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্...

  • company_logo