ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি: শরীফ ওসমান হাদী ও বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এরশাদ উল্লাহকে সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ করার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি।
শনিবার ( ১৩ ডিসেম্বর) দুপুরে ফরিদপুর প্রেসক্লাব থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ঈসার সভাপতিত্বে ও
জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন এর সঞ্চালনায় বক্তব্য দেন মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশসহ নেতৃবৃন্দরা।
বক্তারা হামলাকে গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত উল্লেখ করে দোষীদের অনতিবিলম্বে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
নিউজ ডেস্কঃ গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে থানা, হাস...
নিউজ ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী...
নিউজ ডেস্কঃ শেখ হাসিনার আগের পাসপোর্টে তার স্বাক্ষর ও ল...
নিউজ ডেস্কঃ মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ওসি মোহাম্ম...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদ...

মন্তব্য (০)