ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ১১ মাস পর প্রথমবারের মতো দেখা দিলেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও ভেনেজুয়েলার বিরোধী রাজনৈতিক নেতা মারিয়া কোরিনা মাচাদো।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) স্থানীয় সময় ভোরে নরওয়ের অসলো শহরের একটি হোটেলের বারান্দায় সমর্থকদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। খবর বার্তা সংস্থা এএফপির।
গত ১১ মাস ধরে আত্মগোপনে ছিলেন মাচাদো। জনসম্মুখে তার শেষ উপস্থিতি ছিল চলতি বছরের ৯ জানুয়ারি। ওইদিন রাজধানী করাকাসে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর তৃতীয় মেয়াদে শপথ গ্রহণের বিরুদ্ধে আয়োজিত এক বিক্ষোভে অংশ নিয়েছিলেন।
চলতি বছর নোবেল শান্তি পুরস্কার পান মাচাদো। গত অক্টোবর মাসে পুরস্কার ঘোষণা করা হয়। তখন দেশে আত্মগোপনে থাকা মাচাদো সশরীরে অসলোতে নোবেল শান্তি পুরস্কার গ্রহণের ইচ্ছা প্রকাশ করেন।
মাচাদোকে নোবেল পুরস্কার দেয়ার প্রতিক্রিয়ায় নরওয়েতে নিজেদের দূতাবাস বন্ধ করে দেয় মাদুরো সরকার। পাশাপাশি মাচাদোর বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়া হয়। অ্যাটর্নি জেনারেল হুঁশিয়ারি দেন, তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলার তদন্ত চলমান থাকায় দেশত্যাগ করলে তাকে ‘পলাতক’ গণ্য করা হবে।
এরপরও গোপনে দেশ ছাড়তে সক্ষম হন মাচাদো। গত বুধবার (১০ ডিসেম্বর) অসলোতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হয়। তবে দেরিতে নরওয়ে পৌঁছানোয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি তিনি। তার অনুপস্থিতিতেই পুরস্কার প্রদান সম্পন্ন করা হয়।
নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ...
নিউজ ডেস্কঃ ইসরায়েলের দীর্ঘ সামরিক অভিযানে গাজার শিক্ষা ব্য...
নিউজ ডেস্ক : আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় ধস নে...
নিউজ ডেস্ক : মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে গুলির ঘটনা ঘট...
নিউজ ডেস্ক : উত্তর ইরাকে কুর্দি নিয়ন্ত্রিত ‘খোর মোর&rs...

মন্তব্য (০)