ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : গত ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতকে ১–০ গোলে হারিয়েছিল বাংলাদেশ দল। সেদিন জাতীয় স্টেডিয়ামে বসে হামজা চৌধুরী–শমিত সোমদের খেলা দেখে মুগ্ধ হয়েছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমদু সজীব ভূইয়া।
এশিয়ান কাপের মূল পর্বে ওঠতে ব্যর্থ হলেও ভারতের বিপক্ষে জয়ে ফুটবল দলকে ২ কোটি টাকা অর্থ পুরস্কার ঘোষনা করেন ক্রীড়া উপদেষ্টা। ঘোষিত সেই অর্থ পুরস্কার বুধবার পেয়েছেন জাতীয় দলের ফুটবলাররা।
বুধবার দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে সংস্থার পরিচালক প্রশিক্ষণ লাবণী চাকমার কাছ থেকে চেক গ্রহণ করেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া, ম্যানেজার আমের খান ও বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।
ভারতের বিপক্ষে স্কোয়াডে থাকা ২৩ ফুটবলার, হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা, ম্যানেজার আমের ৭ লাখ করে এবং কোচিং স্টাফের অন্য পাঁচ সদস্য ৫ লাখ টাকা করে পেয়েছেন।
স্পোর্টস ডেস্ক : স্পেনের ইতিহাসে সবচেয়ে সফলতম ক্লাব রিয়াল মা...
নিউজ ডেস্ক : গেল বছর আর্সেনালের কাছে ফাইনালে হেরেছিল বা...
স্পোর্টস ডেস্ক : ফোর্বসের জরিপে আয়ের দিক থেকে শীর্ষে পর্তুগালের তারকা ফ...
স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না, সে বিষয়ে ধোঁয়া...
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের কোচিং স্টাফের...

মন্তব্য (০)