• শিক্ষা

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছালেমা–দীপালি মেধাবৃত্তি প্রদান

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের আয়োজনে ‘ছালেমা–দীপালি মেধাবৃত্তি–২০২৫’ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) বিকালে নতুন কলা ভবনের তৃতীয় তলায় তরুণের সাধনা সম্মেলন কক্ষে এ বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর হাতে বৃত্তির অর্থ ও সনদ তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, “শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদানের এই উদ্যোগ নিঃসন্দেহে অনুকরণীয়। ব্যক্তিগত উদ্যোগগুলোকে প্রাতিষ্ঠানিক রূপ দিলে শিক্ষার্থীরা আরও বেশি উপকৃত হবে। বিভিন্ন প্রতিষ্ঠানের বৃত্তির সুযোগ জানতে পারলে শিক্ষার্থীরা সহজেই আবেদন করে উপকৃত হতে পারে। মেধার যথাযথ মূল্যায়ন প্রতিযোগিতা সৃষ্টি করে, যা দক্ষ জনশক্তি গঠনে ভূমিকা রাখে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. মো. মাহবুব হোসেন (মাহবুব বোরহান) এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান।

সভাপতিত্ব করেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স)। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের শিক্ষার্থী জান্নাতুন ফেরদৌসী রোমা।

উল্লেখ্য, প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স)-এর উদ্যোগ ও অর্থায়নে প্রবর্তিত এই মেধাবৃত্তি এবারই প্রথম চালু হলো। বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের ¯œাতক সম্মান চূড়ান্ত পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থী প্রতি বছর ১০ হাজার টাকা ও সনদ পাবেন। ২০১৯–২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শ্যামলী জাহান মুক্তা প্রথম স্থান অর্জন করায় এ বছর তাঁকে বৃত্তি প্রদান করা হয়।

বৃত্তি প্রদান শেষে বাংলাদেশ টেলিভিশন ও চ্যানেল আইয়ের তালিকাভুক্ত শিল্পী এবং বিভাগের শিক্ষার্থী আরমিন জামানের একক সুরসংবেদ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

৩৮ হাজার ছেলে শিক্ষার্থীর রেজিস্ট্রেশনে লেখা ‘ছাত্রী’  ‎

নিউজ ডেস্কঃ এইচএসসি পরীক্ষা শুরুর আগ মুহূর্তে বরিশাল শি...

image

‎মধ্যরাতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে দু’পক্ষের সংঘর্ষে আহ...

নিউজ ডেস্কঃ রাজধানীর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে দু&rsqu...

image

শিক্ষকদের ঈদ বোনাস নিয়ে সুখবর দিল মাউশি

নিউজ ডেস্ক : এমপিওভুক্ত শিক্ষকদের আসন্ন ঈদুল ফিতরের উৎসব ভাতার টাকা পেতে...

image

দিনাজপুর শিক্ষাবোর্ডে কর্মবিরতির আন্দোলন স্থগিত, কাজে যোগদান

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর শিক্ষাবোর্ডে পদোন্নতির দাব...

image

শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের ...

নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন দেশে...

  • company_logo