• শিক্ষা

কোন শিক্ষাপ্রতিষ্ঠান কত দিন ছুটি পাচ্ছে?

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : শীতকালীন অবকাশসহ কয়েকটি ছুটি মিলিয়ে লম্বা ছুটিতে যাবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। প্রাথমিক বিদ্যালয়ে ছুটি শুরু ১১ ডিসেম্বর থেকে শুরু হবে, যা শেষ হবে ২৫ ডিসেম্বর; সরকারি-বেসরকারি কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ে এবং মাদ্রাসা-কারিগরিতে ১৪-২৮ ডিসেম্বর পর্যন্ত ছুটি। তবে ৬ ডিসেম্বর বিজয় দিবস পালন করার নির্দেশনা আছে শিক্ষক-শিক্ষার্থীদের। 

প্রাথমিক বিদ্যালয়: বিদ্যালয় প্রধানের হাতে থাকা তিন দিনের ছুটিসহ ২০২৫ সালে প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ছিল ৭৮ দিন। ডিসেম্বরের লম্বা ছুটির মাধ্যমে যা শেষ হতে চলেছে। শীতকালীন অবকাশ, বিজয় দিবস ও যিশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে প্রাথমিক বিদ্যালয়ে ছুটি শুরু ১১ ডিসেম্বর থেকে শুরু হবে, যা শেষ হবে ২৫ ডিসেম্বর। এর মধ্যে ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালন করার নির্দেশনা আছে শিক্ষক-শিক্ষার্থীদের। এ ছাড়া ২০২৫ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা আগামী ২১ থেকে ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মাধ্যমিক বিদ্যালয়: মাধ্যমিকের ছুটির তালিকা অনুযায়ী, ১৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ২০২৫ সালের শেষ ছুটি। যদিও এর আগে ১২ ও ১৩ ডিসেম্বর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক বন্ধ থাকবে। মাধ্যমিকের এই ছুটি শেষ হবে ২৮ ডিসেম্বর। ছুটি শেষে আগামী ২৮ ডিসেম্বর থেকে শুরু হবে অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা, যা চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এছাড়া ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালন উপলক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে আসার নির্দেশনা রয়েছে।

সরকারি-বেসরকারি কলেজ: দেশের সরকারি-বেসরকারি কলেজে ছুটি শুরু হবে ১৪ ডিসেম্বর। আগের দুই দিন সাপ্তাহিক ছুটি। তাদের ছুটি শেষ হবে ২৮ ডিসেম্বর। কলেজের শিক্ষক-শিক্ষার্থীরাও মহান বিজয় দিবস পালনে প্রতিষ্ঠানে আসবেন।

মাদ্রাসা ও কারিগরি: কারিগরি ও মাদ্রাসা শিক্ষার ছুটির তালিকা অনুযায়ী তাদের দেশের সরকারি-বেসরকারি (স্বতন্ত্র, এবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল) মাদ্রাসা ১৪ ডিসেম্বর থেকে ছুটি। এর আগের দুই দিন ১২ ও ১৩ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি পাবেন তারা। মাদ্রাসা খুলবে ২৮ ডিসেম্বর। এদিকে মাদ্রাসায়ও দুই স্তরে বৃত্তি পরীক্ষা রয়েছে।

 

মন্তব্য (০)





image

৩৮ হাজার ছেলে শিক্ষার্থীর রেজিস্ট্রেশনে লেখা ‘ছাত্রী’  ‎

নিউজ ডেস্কঃ এইচএসসি পরীক্ষা শুরুর আগ মুহূর্তে বরিশাল শি...

image

‎মধ্যরাতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে দু’পক্ষের সংঘর্ষে আহ...

নিউজ ডেস্কঃ রাজধানীর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে দু&rsqu...

image

শিক্ষকদের ঈদ বোনাস নিয়ে সুখবর দিল মাউশি

নিউজ ডেস্ক : এমপিওভুক্ত শিক্ষকদের আসন্ন ঈদুল ফিতরের উৎসব ভাতার টাকা পেতে...

image

দিনাজপুর শিক্ষাবোর্ডে কর্মবিরতির আন্দোলন স্থগিত, কাজে যোগদান

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর শিক্ষাবোর্ডে পদোন্নতির দাব...

image

শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের ...

নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন দেশে...

  • company_logo