• লিড নিউজ
  • রাজনীতি

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে না

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিতে নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্স অবতরণ অনুমতি নিয়েও শেষ পর্যন্ত বাতিল করেছে অপারেটর প্রতিষ্ঠান। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, অপারেটরই স্লট বাতিলের আনুষ্ঠানিক আবেদন করেছে।

বেগম জিয়াকে লন্ডনের হাসপাতালে নেওয়ার জন্য নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্স শেষ পর্যন্ত না-আসার সিদ্ধান্ত নিয়েছে অপারেটর প্রতিষ্ঠান।

এর আগে নির্ধারিত মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অনুমতি নিয়েছিল জার্মানভিত্তিক প্রতিষ্ঠান এফএআই এভিয়েশন গ্রুপ। তবে সংশ্লিষ্ট অপারেটরই স্থানীয় সমন্বয়কারী সংস্থার মাধ্যমে স্লট অনুমোদন প্রত্যাহারের আবেদন করেছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এফএআই এভিয়েশন গ্রুপ তাদের স্থানীয় এজেন্টের মাধ্যমে পূর্বের স্লট অনুমোদন প্রত্যাহারের আবেদন করেছে। আমরা বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করছি।’ 

এর আগে রোববার অপারেটরের প্রাথমিক আবেদন অনুযায়ী, এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার সকাল ৮টায় ঢাকা পৌঁছাবে এবং রাত ৯টার দিকে খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশে উড্ডয়ন করবে এমন অনুমতিও দেওয়া হয়েছিল।

জানা গেছে, কাতার সরকারের সহায়তায় জার্মানির এফএআই এভিয়েশন গ্রুপ থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ভাড়া নেওয়া হয়েছিল। ব্যবহৃত বিমানটি ছিল বোমবার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০৪ একটি জনপ্রিয় লং-রেঞ্জ মেডিকেল ইভাকুয়েশন জেট।

চ্যালেঞ্জার ৬০৪ মডেলটি দীর্ঘ দূরত্বে রোগী পরিবহনে সক্ষম হওয়ায় ঢাকা-লন্ডন মেডিকেল ট্রান্সফারের জন্য অত্যন্ত উপযোগী বলে বিবেচিত।

স্লট অনুমোদন বাতিলের কারণ সম্পর্কে অপারেটর বা বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা এখনও পাওয়া যায়নি।

মন্তব্য (০)





image

‎এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার-সিইসিকে...

নিউজ ডেস্কঃ আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর সাতক্ষীরা-৪ আসনের...

image

জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার

নিউজ ডেস্ক : নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের এমপি গা...

image

জামায়াত এমপি গাজী নজরুল ইস্যুতে তদন্ত দাবি তাসনিম জারার

নিউজ ডেস্ক : সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংস...

image

ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো ...

নিউজ ডেস্ক : রাষ্ট্রীয় কাঠামোর আমূল সংস্কার ও পতিত স্বৈরাচারের দোসরদের ব...

image

দুর্নীতি-লুটপাটের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান হা...

নিউজ ডেস্ক : দুর্নীতি, লুটপাট ও দখলদারত্বের মাধ্যমে যারা রাষ...

  • company_logo