ফাইল ছবি
নিউজ ডেস্কঃ ক্ষমতায় গেলে দেশের স্বার্থে জাতীয় সরকার গঠন করবে জামায়াতে ইসলামী—এমন মন্তব্য করেছেন দলের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশ ভয়াবহ ঝুঁকির মধ্যে পড়বে। দেশ ক্ষতির মুখে পড়ুক, এটা আমরা চাই না।’ আজ (সোমবার, ৮ ডিসেম্বর) ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
ডা. শফিকুর রহমান বলেন, ‘জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় এলে দেশে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) ব্যবস্থা চালু, আইনের শাসন প্রতিষ্ঠা এবং অর্থনীতি সচল করার পদক্ষেপ নেয়া হবে।’
তিনি দাবি করেন, ‘দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়া হবে; কেউ দুর্নীতি করবে না, করতেও দেয়া হবে না। সবার জন্য সমান বিচার নিশ্চিত করা হবে।’
তিনি আরও বলেন, ‘জামায়াত দলের স্বার্থে নয়, জনগণের স্বার্থকে গুরুত্ব দিয়ে রাজনীতি করে।’ ‘জামায়াত ধর্মকে ব্যবহার করে না; ধর্ম আমাদের কাজের অংশ। বরং নির্বাচনের আগে যারা টুপি পরে, তসবিহ হাতে ছবি তুলতে ব্যস্ত থাকে—তারাই ধর্মকে ব্যবহার করে,’ মন্তব্য করেন তিনি।
নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...
নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...
নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...
বগুড়া প্রতিনিধি : রাস্তায় চলাচলের সময় নারী ও সাধারণ মান...
নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্...

মন্তব্য (০)