• রাজনীতি

‎আনিস-মঞ্জু'র নেতৃত্বে নতুন রাজনৈতিক জোট এনডিএফ-এর আত্মপ্রকাশ ‎

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ জাতীয় পার্টির সাবেক দুই নেতা আনিসুল ইসলাম মাহমুদ (জাপা) ও আনোয়ার হোসেন মঞ্জু'র (জেপি) নেতৃত্বে ১৮টি দল নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট— এনডিএফ।
‎
‎সোমবার (৮ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে এ জোটের আত্মপ্রকাশ ঘটে। জোটের নেতারা জানান, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে এবং দেশের মানুষের অধিকার আদায়ে কাজ করবে এনডিএফ।
‎
‎জাতীয় পার্টির একাংশের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, জাতীয় পার্টিকে বাদ দিয়ে সংস্কার হতে পারেনা, অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে সব দলকেই সমান সুযোগ দিতে হবে।
‎
‎এসময় অতীতের সব ভুল ত্রুটি ভুলে আগামী নির্বাচন অংশগ্রহণমূলক করার আহ্বান জানান তিনি।
‎
‎মূলত, জোট গঠনের লক্ষ্যে গত ৩০ নভেম্বর মতবিনিময় করা হয়। সেখানে নতুন জোটের রূপরেখা তৈরি করা হয়। ওই সভায় ১৬টি দল অংশ নিলেও পরে আরও কয়েকটি দল যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করে।

মন্তব্য (০)





image

স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি ছুটিতে—প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর

১

নিউজ ডেস্কঃ  গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে থানা, হাস...

image

পালানোর পর তাদের রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে: রিজভী

২

নিউজ ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী...

image

শেখ হাসিনার পাসপোর্টে ও হাইকমিশনারের কাছে চিঠির স্বাক্ষরে...

৩

নিউজ ডেস্কঃ শেখ হাসিনার আগের পাসপোর্টে তার স্বাক্ষর ও ল...

image

‘কাফনের কাপড় রেডি রাখিস’ ওসিকে হুমকি

৪

নিউজ ডেস্কঃ মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ওসি মোহাম্ম...

image

তারেক রহমানের ৬২তম জন্মদিনে ৬২ হাজার নিম গাছের চারা ও মগ ...

৫

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদ...

  • company_logo