• খেলাধুলা

পর্তুগালকে হারিয়ে প্রথমবার শিরোপা জিতল ব্রাজিল

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : পর্তুগালকে হারিয়ে প্রথমবার ফুটসাল বিশ্বকাপের শিরোপা জিতল ব্রাজিল। নারীদের ফিফা ফুটসাল বিশ্বকাপের প্রথম আসর বসেছে ফিলিপিন্সে।

রোববার (৭ ডিসেম্বর) ফিলিপাইনের মানিলায় ফিলস্পোর্টস অ্যারেনায় ফাইনালে পর্তুগাল নারী দলকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতেছে সেলেসাও নারীরা। পুরো আসরে অপরাজিত থেকে শিরোপা জিতেছে ব্রাজিল।  

আসরে সর্বোচ্চ ৭ গোল করে গোল্ডেন বুট জিতেছেন সেলেসাওদের এমিলি মারকন্ডেস।

১৬ দেশের এই আসরে সেমিফাইনালে হারের পর তৃতীয় হয়েছে স্পেন এবং চতুর্থ আর্জেন্টিনা। সেরা গোলকিপারের পুরস্কার জিতেছেন পর্তুগালের আনা ক্যাথারিনা। ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জিতেছে ব্রাজিল।

ফাইনালে ম্যানিলার ফিলস্পোর্টস অ্যারেনায় খেলার ১০ মিনিটে ব্রাজিলকে এগিয়ে দেন এমিলি। ২৩ মিনিটে পর্তুগালের জালে দ্বিতীয় গোল জড়ান আমান্ডা লিসা ডি অলিভিয়েরা। দেবোরা ভ্যানিন ৩৮ মিনিটে পর্তুগালের কফিনে শেষ পেরেকটি ঠোকেন, বিশ্বকাপও জিতে নেন।

ব্রাজিলের ফুটসাল দলের নারীরা আগে একটি এএফএফ ফুটসাল ওয়ার্ল্ড কাপ গোল্ড, ছয়টি ওমেন্স ফুটসাল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ এবং আটটি কোপা আমেরিকা ফুটসাল ডি ফেমিনা শিরোপা জিতেছে।

 

মন্তব্য (০)





image

বাবা ছিলেন তারকা, শেবাগ-রাজ্জাকদের ছেলেরাও হাঁটছেন সে পথেই

১

স্পোর্টস ডেস্ক : ‘লাইক ফাদার লাইক সান’ — কথাটা বেশ আগে থেকে...

image

ড্রয়ে শেষ হলো রাওয়ালপিন্ডি টেস্ট

২

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ও শ্রীলংকার মধ্যকার দুই ম্যা...

image

‘হামজাকে পাত্তা দিচ্ছি না’, বাংলাদেশকে সরাসরি চ্যালেঞ্জ জ...

৩

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কাকে মাত্রই ৪–০ গোলে হারিয়ে সেমিফাইনালে এসেছে ব...

image

৬৪ বছর পর ঘরের মাঠে ফ্রান্সকে হারাল ইতালি

৪

স্পোর্টস ডেস্ক : পিও এস্পোসিতোর জোড়া গোলে ফ্রান্সকে ৩–১ গোলে হারিয়েছে...

image

ম্যান ইউনাইটেড থেকে ছাঁটাই হতে পারেন ১১ ফুটবলার!

৫

স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেডে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে...

  • company_logo