• রাজনীতি

জনতার ভাষা বুঝতে চেষ্টা করুন: রেজাউল করীম

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বিভাগীয় সমাবেশ সফল করায় আটদলীয় নেতাকর্মী ও জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, জনতার ভাষা বুঝতে চেষ্টা করুন। রোববার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। 

রেজাউল করীম বলেন, অল্পসময়ের প্রস্তুতিতে যে দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে এ সমাবেশগুলো আয়োজিত হয়েছে তা আন্দোলনরত আটদলের পারস্পরিক সংহতি ও সাংগঠনিক শৃঙ্খলার এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। কেন্দ্রীয় নেতারা কোনো বিরতি ছাড়াই দেশের আটপ্রান্তে ছুটে গিয়েছেন, স্থানীয় নেতাকর্মীরা  অল্পসময়ের প্রস্তুতিতে দৃষ্টিনন্দন ও প্রভাব বিস্তারি সমাবেশ আয়োজন করে তাদের দক্ষতা ও জনসম্পৃক্ততার সাক্ষর রেখেছেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সমাবেশে অংশ নেওয়া জনতাকে বিশেষ করে ধন্যবাদ দিয়ে বলেন, আমরা যে ৫ দফা নিয়ে আন্দোলন করছি তার প্রতি জনসাধারণের এই অকুণ্ঠ সমর্থন আমাদের দাবির যথার্থতা প্রমাণ করে। প্রতিটি সমাবেশে যে উৎসাহ ও উদ্দীপনা নিয়ে জনতা অংশগ্রহণ করেছেন তা আগামীর বাংলাদেশ নির্মাণের প্রতি জাতির প্রতিশ্রুতি আবারও ব্যক্ত হয়েছে। জনতাকে আরও অভিনন্দন। আপনাদের এ সমর্থন আমাদের সংগ্রামে সাহস যোগাবে।

পির সাহেব চরমোনাই স্থানীয় ও জাতীয় সাংবাদিকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও শুকরিয়া জ্ঞাপন করেন। স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন।

পির সাহেব চরমোনাই সরকারের প্রতি আহ্বান রেখে বলেন, জনতার ভাষা বুঝতে চেষ্টা করুন। সারা দেশের মানুষ জাতীয় নির্বাচন ও গণভোট আলাদা করার ব্যাপারে ঐক্যবদ্ধ হয়েছে। ফ্যাসিবাদের বিচার ও তাদের দোসরদের বিচারের ব্যাপারে সমর্থন জানিয়েছে। পিআরের পক্ষে জনতা আবারও মত দিয়েছে। তাই জনমতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে দাবিগুলো মেনে নিন।

 

মন্তব্য (০)





image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

image

"আমরা রাজপথে তৈরি হয়েছি, রাজপথেই থাকব" নিরাপত্তা দিতে ব্য...

বগুড়া প্রতিনিধি : রাস্তায় চলাচলের সময় নারী ও সাধারণ মান...

image

এবার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত

নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্...

  • company_logo