• খেলাধুলা

২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে-কখন?

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপে কে কোন গ্রুপে আছে, তা জানা হয়ে গেছে গত শুক্রবার রাতে। আর্জেন্টিনা তাদের শিরোপা ধরে রাখার মিশনে নামবে প্রতিযোগিতার জে গ্রুপে। অস্ট্রিয়া, আলজেরিয়া আর জর্ডানকে নিয়ে গড়া তাদের গ্রুপকে ‘সহজ’ বলেও আখ্যা দিয়ে দিয়েছেন অনেকেই।

তবে উলটো কথা বলছে ফুটবলের পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট অপ্টা। তাদের পাওয়ার র‍্যাঙ্কিং অনুযায়ী ফিফা বিশ্বকাপ ২০২৬–এর সবচেয়ে শক্তিশালী গ্রুপ হিসেবে উঠে এসেছে গ্রুপ জে। ১২টি গ্রুপের মধ্যে পরিসংখ্যান বলছে, এটাই টুর্নামেন্টের ‘গ্রুপ অব ডেথ’।

গ্রুপ জে-র চার দলের গড় রেটিং ৭৭.১। এই গড় এত বেশি হওয়ার মূল কারণ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির দল অপ্টার র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে আছে। তাদের রেটিং ৯৭.৮। তবে গ্রুপে আরও দুই দল আছে যারা র‍্যাঙ্কিংয়ে ৩১ বা তারও উপরে অবস্থান করছে।

অস্ট্রিয়ার পাওয়ার রেটিং ৭৫.৩। পরিসংখ্যান অনুযায়ী তারা গ্রুপের দ্বিতীয় শক্তিশালী দল। তাদের পরে আছে আলজেরিয়া, যাদের রেটিং ৭২.২।

গ্রুপের সবচেয়ে নিচে আছে জর্ডান। তাদের রেটিং ৬৩.১ এবং র‌্যাঙ্কিং ৫৮। চার দলের গড় র‌্যাঙ্কিং দাঁড়িয়েছে ২৯.৩।

এই গ্রুপের ম্যাচগুলো কবে কখন, এক নজরে দেখে নেওয়া যাক—

জে গ্রুপ : আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান

১৬ জুন- অস্ট্রিয়া বনাম জর্ডান- সানফ্রান্সিসকো বে এরিয়া (সকাল ১০টা)

১৭ জুন- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া- কানসাস সিটি (সকাল ৭টা)

২২ জুন- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া- ডালাস (রাত ১১টা)

২৩ জুন- জর্ডান বনাম আলজেরিয়া- সানফ্রান্সিসকো বে এরিয়া (সকাল ৯টা)

২৮ জুন- জর্ডান বনাম আর্জেন্টিনা- ডালাস (সকাল ৮টা)

২৮ জুন- আলজেরিয়া বনাম অস্ট্রিয়া- কানসাস সিটি (সকাল ৮টা)

 

মন্তব্য (০)





image

বাবা ছিলেন তারকা, শেবাগ-রাজ্জাকদের ছেলেরাও হাঁটছেন সে পথেই

১

স্পোর্টস ডেস্ক : ‘লাইক ফাদার লাইক সান’ — কথাটা বেশ আগে থেকে...

image

ড্রয়ে শেষ হলো রাওয়ালপিন্ডি টেস্ট

২

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ও শ্রীলংকার মধ্যকার দুই ম্যা...

image

‘হামজাকে পাত্তা দিচ্ছি না’, বাংলাদেশকে সরাসরি চ্যালেঞ্জ জ...

৩

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কাকে মাত্রই ৪–০ গোলে হারিয়ে সেমিফাইনালে এসেছে ব...

image

৬৪ বছর পর ঘরের মাঠে ফ্রান্সকে হারাল ইতালি

৪

স্পোর্টস ডেস্ক : পিও এস্পোসিতোর জোড়া গোলে ফ্রান্সকে ৩–১ গোলে হারিয়েছে...

image

ম্যান ইউনাইটেড থেকে ছাঁটাই হতে পারেন ১১ ফুটবলার!

৫

স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেডে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে...

  • company_logo