• তথ্য ও প্রযুক্তি

বাজারে আসছে আইফোন ১৭-এর নতুন মডেল

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্য প্রযুক্তি ডেস্ক : আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের তথ্যমতে, অ্যাপল আগামী বছর আইফোন ১৭ সিরিজে আরও একটি সাশ্রয়ী মডেল বাজারে আনতে পারে। ধারণা করা হচ্ছে, ‘আইফোন ১৭ই’ নামের এই সংস্করণটি ২০২৬ সালের শুরুতেই বাজারে আসবে। খবর—ইন্ডিয়া টুডে।

গত বছরের আইফোন ১৬ই-এর মতো এটিও কম বাজেটের বিকল্প হবে বলে আশা করা হচ্ছে। তবে এ বার অ্যাপল নকশা ও ফিচারের দিক থেকে পুরো সিরিজের সঙ্গে মডেলটিকে আরও সামঞ্জস্যপূর্ণ করার চেষ্টা করছে।

প্রাথমিক তথ্য বলছে, আইফোন ১৭ইতে সবচেয়ে বড় আপগ্রেড হবে এর প্রসেসর। ডিভাইসটিতে ব্যবহার করা হতে পারে অ্যাপলের সর্বাধুনিক এ১৯ চিপ। ফলে গেমিং, ছবি প্রক্রিয়াকরণ এবং এআই-নির্ভর কাজ—সব ক্ষেত্রেই পাওয়া যাবে দীর্ঘস্থায়ী ও শক্তিশালী পারফরম্যান্স। যদিও সিপিইউতে সামান্য উন্নতি আসবে, তবে জিপিইউ কর্মক্ষমতায় বড় ধরনের পরিবর্তন দেখা যেতে পারে বলে ধারণা বিশ্লেষকদের।

ডিজাইনেও চোখে পড়ার মতো পরিবর্তন আসার ইঙ্গিত মিলেছে। আইফোন ১৬ই সমালোচিত হয়েছিল এর পুরোনো নচ ডিজাইনের কারণে। এবার সে সমস্যা কাটিয়ে আইফোন ১৭ই মডেলে ডায়নামিক আইল্যান্ড যুক্ত হতে পারে। এতে ফোনের ডিসপ্লে আরও আধুনিক দেখাবে এবং লাইভ অ্যাক্টিভিটিসসহ নতুন ধরনের নোটিফিকেশন সহজেই ব্যবহার করা যাবে।

ক্যামেরা বিভাগেও নতুন চমক থাকতে পারে। বিশ্লেষক জেফ পু জানিয়েছেন, আইফোন ১৭ সিরিজে যুক্ত হতে পারে নতুন ১৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, যা সেন্টার স্টেজ সুবিধাযুক্ত। এই প্রযুক্তির মাধ্যমে ভিডিও কল বা সেলফিতে একাধিক মানুষ থাকলে ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে ফ্রেম সামঞ্জস্য করতে পারবে।

যদিও প্রকাশের তারিখ ও দাম এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তবুও প্রযুক্তি বিশ্লেষকদের মতে, অ্যাপল সাধারণত তার নির্দিষ্ট সময়সূচি মেনে চলে। আইফোন ১৬ই যেমন এ বছরের ফেব্রুয়ারিতে এসেছিল, তেমনই আইফোন ১৭ই-ও ২০২৬ সালের ফেব্রুয়ারির দিকে উন্মোচিত হতে পারে।

উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশে আইফোন ১৬ই-এর দাম প্রায় ৭৫ হাজার টাকার কাছাকাছি।

 

মন্তব্য (০)





image

নতুন এআই টুল নিয়ে এলো টিকটক

তথ্য প্রযুক্তি ডেস্ক : বিশ্বের অন্যতম সৃজনশীলতা উৎসব কান লায়ন্স ২০২৬-এ ...

image

ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হবে না যে অপশনটি চালু করলে

তথ্য প্রযুক্তি ডেস্ক : ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়া বা পরিচয় যাচাইয়ের...

image

হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার, মিলবে যেসব সুবিধা

তথ্য প্রযুক্তি ডেস্ক : গ্রাহকদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষ...

image

হোয়াটসঅ্যাপে বাড়ছে সাইবার হামলা, ৫ উপায়ে সুরক্ষিত রাখুন অ...

তথ্য প্রযুক্তি ডেস্ক : বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের দৈনন্দিন যোগাযোগের অন...

image

আপনার অ্যান্ড্রয়েড ফোন ভাইরাসে আক্রান্ত কিনা বলে দেবে এই ...

তথ্য প্রযুক্তি ডেস্ক : অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলোতে সাধারণত একাধিক নির...

  • company_logo