• রাজনীতি

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে দুই-একটি দল: আমিনুল

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা–১৬ আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক বলেছেন, দেশের দুই-একটি রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে প্রতারণার মাধ্যমে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। এসব দল ৫ আগস্টের আগে জনগণের পক্ষে রাজপথের আন্দোলনে কোনো ভূমিকা রাখেনি।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকালে রাজধানীর রূপনগরে দোয়া ও গণসংযোগপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন আমিনুল হক।

তিনি ইসলামকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহারের সমালোচনা করে জামায়াতে ইসলামীর অতীত ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। আমিনুল হক বলেন, যারা আজ নিজেদের ইসলামিক দল বলে পরিচয় দেয়, তারা গত ১৭ বছর কোথায় ছিলেন? ৫ আগস্টের পর তাদের নতুন রূপ দেশবাসী দেখল। ১৯৭১ সালেই জাতি তাদের পরিচয় দেখেছে।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, মুক্তিযুদ্ধের সময় জামায়াত রাজাকার হিসেবে পাকিস্তানি বাহিনীকে সহায়তা করেছে এবং বাঙালির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও চেয়ারপারসন খালেদা জিয়ার অবদান স্মরণ করে আমিনুল হক বলেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণার মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং খালেদা জিয়া নয় বছর স্বৈরাচারবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন।

সমাবেশ শেষে ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ধানের শীষের সমর্থনে একটি মিছিল বের হয়ে রূপনগর হয়ে ইস্টার্ন হাউজিং এলাকায় গিয়ে শেষ হয়।

 

মন্তব্য (০)





image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

image

"আমরা রাজপথে তৈরি হয়েছি, রাজপথেই থাকব" নিরাপত্তা দিতে ব্য...

বগুড়া প্রতিনিধি : রাস্তায় চলাচলের সময় নারী ও সাধারণ মান...

image

এবার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত

নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্...

  • company_logo