• রাজনীতি

‘চট্টগ্রামে ৮ দলের সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে’

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : শুক্রবার চট্টগ্রামের লালদীঘির মাঠে বিভাগীয় সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন আট দল। এ সমাবেশ ব্যাপক জনসমাগমের মাধ্যমে জনসমুদ্রে পরিণত হবে বলে নেতারা জানিয়েছেন।

এতে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন।

বুধবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সমাবেশের সার্বিক বিষয় জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।

ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ জান্নাতুল ইসলামের সভাপতিত্বে ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলামসহ আট দলের স্থানীয় নেতারা।

সংবাদ সম্মেলনে বলা হয়- জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন, জাতীয় সংসদের উভয়কক্ষে পিআর পদ্ধতি চালু, জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত, আওয়ামী লীগের গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান এবং আওয়ামী লীগের সব অপকর্মের সহযোগী জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করার দাবিতে এ সমাবেশ করা হচ্ছে।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, শুক্রবার জুমার নামাজ শেষে দুপুরে লালদিঘীর মাঠে সমাবেশ শুরু হবে। ব্যাপক জনসমাগমের মাধ্যমে জনসমুদ্রে পরিণত হবে। জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন শুধু রাজনৈতিক দাবি নয়, এটি জাতীয় আশা-আকাঙ্ক্ষা, সংস্কার বাস্তবায়নের বাস্তব প্রতিফলন।

তিনি বলেন, গণভোট ছাড়া নির্বাচন হলে কোনোভাবেই জনগণের ম্যান্ডেটের প্রতিফলন হবে না। বিগত ফ্যাসিস্ট সরকার জনগণের ভোটাধিকার হরণ করেছে, বিরোধী দলের ওপর জুলুম-নির‌্যাতন চালিয়েছে, গণহত্যা করেছে এবং ব্যাপক দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে।

মন্তব্য (০)





image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

image

"আমরা রাজপথে তৈরি হয়েছি, রাজপথেই থাকব" নিরাপত্তা দিতে ব্য...

বগুড়া প্রতিনিধি : রাস্তায় চলাচলের সময় নারী ও সাধারণ মান...

image

এবার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত

নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্...

  • company_logo