• খেলাধুলা

ঋতুরাজের মেইডেন সেঞ্চুরি

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ভারতীয় তারকা ক্রিকেটার ঋতুরাজ গায়কোয়াডের সেঞ্চুরি। ওয়ানডে ক্রিকেটে ক্যারিয়ারের অষ্টম ম্যাচে মেইডেন সেঞ্চুরি পেলেন ভারতীয় এই টপঅর্ডার ব্যাটসম্যান।

বুধবার রায়পুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৭ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন গায়কোয়াড। তিনি ৮৩ বলে ১২টি চার আর দুটি ছক্কার সাহায্যে ১০৫ রান করে আউট হন।

এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে ৬৫ রানে ২ উইকেট হারায় ভারত। তৃতীয় উইকেটে বিরাট কোহলির সঙ্গে ১৫৬ বলে ১৯৫ রানের ‍জুটি গড়েন ঋতুরাজ। এই জুটিতেই ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকান তিনি।

এর আগে ২৩টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়ে একটি সেঞ্চুরি হাঁকিয়েছেন ঋতুরাজ। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ৩১ ম্যাচে অংশ নিয়ে দুটি সেঞ্চুরি হাঁকালেন তিনি।

ঋতুরাজ সেঞ্চুরি হাঁকিয়ে আউট হওয়ার পর সেঞ্চুরি হাঁকান বিরাট কোহলি। তিনি ৯৩ বলে ১০২ রানের ঝলমলে ইনিংস খেলে সাজঘরে ফেরেন।

ঋতুরাজ এবং বিরাট কোহলির জোড়া সেঞ্চুরি ম্যাচে রানের পাহাড় গড়ার পথে ভারত।

সিরিজের প্রথম ওয়ানডেতে বিরাট কোহলির সেঞ্চুরিতে ৩৪৯ রান করে; ভারত জয় পায় ১৭ রানে। আজও বিশাল সংগ্রহের পথে ভারত। 

 

মন্তব্য (০)





image

বাবা ছিলেন তারকা, শেবাগ-রাজ্জাকদের ছেলেরাও হাঁটছেন সে পথেই

১

স্পোর্টস ডেস্ক : ‘লাইক ফাদার লাইক সান’ — কথাটা বেশ আগে থেকে...

image

ড্রয়ে শেষ হলো রাওয়ালপিন্ডি টেস্ট

২

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ও শ্রীলংকার মধ্যকার দুই ম্যা...

image

‘হামজাকে পাত্তা দিচ্ছি না’, বাংলাদেশকে সরাসরি চ্যালেঞ্জ জ...

৩

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কাকে মাত্রই ৪–০ গোলে হারিয়ে সেমিফাইনালে এসেছে ব...

image

৬৪ বছর পর ঘরের মাঠে ফ্রান্সকে হারাল ইতালি

৪

স্পোর্টস ডেস্ক : পিও এস্পোসিতোর জোড়া গোলে ফ্রান্সকে ৩–১ গোলে হারিয়েছে...

image

ম্যান ইউনাইটেড থেকে ছাঁটাই হতে পারেন ১১ ফুটবলার!

৫

স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেডে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে...

  • company_logo