• রাজনীতি

আওয়ামী লীগের আক্রোশের শিকার হয়েছিলেন খালেদা জিয়া: ড. মঈন খান ‎

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের আক্রোশের শিকার হয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। তিনি বলেছেন, কোনো অন্যায়ের কাছে মাথা নত করেননি বলে দল-মত নির্বিশেষে সকলের কাছে খালেদা জিয়া প্রিয়।

‎বুধবার (৩ ডিসেম্বর) নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ মাহফিলে তিনি এ কথা বলেন।

‎ড. মঈন খান বলেন, খালেদা জিয়া আইনের প্রতিশ্রুতশীল ছিলেন বলেই আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন। প্রতিহিংসামূলক মামলা হলেও তিনি আদালত ও আইনের প্রতি সম্মান দেখিয়েছেন।

‎তিনি আরও বলেন, খালেদা জিয়া এ দেশের মানুষের আস্থার প্রতীক। নানা ষড়যন্ত্র তাকে দেশ থেকে সরিয়ে দিতে চাইলেও অদম্য মনোবল নিয়ে মানুষের পাশে থেকেছেন তিনি। এসময় বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

মন্তব্য (০)





image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

image

"আমরা রাজপথে তৈরি হয়েছি, রাজপথেই থাকব" নিরাপত্তা দিতে ব্য...

বগুড়া প্রতিনিধি : রাস্তায় চলাচলের সময় নারী ও সাধারণ মান...

image

এবার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত

নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্...

  • company_logo