• লিড নিউজ
  • খেলাধুলা

টেস্টের পর টি-টোয়েন্টি সিরিজেও বাংলাদেশের দাপুটে জয়

  • Lead News
  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। ফলে আজকের তৃতীয় এবং শেষ ম্যাচটি ছিল সিরিজ নির্ধারণী ম্যাচ। যেখানে দাপটের সঙ্গে ৮ উইকেটের জয় তুলে নিল টাইগাররা। এতে ঘরের মাঠে আইরিশদের বিপক্ষে টানা দ্বিতীয় সিরিজ জিতল বাংলাদেশ।

এদিন টস জিতে শুরুতে ব্যাট হাতে পাওয়ার প্লেতে দারুণ ঝড় তুলেছিল আয়ারল্যান্ড। তবে সেই ছন্দ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি সফরকারীরা। টাইগার লেগ-স্পিনার রিশাদ হোসেনের দুর্দান্ত বোলিংয়ে চাপে পড়ে পরপর কয়েকটি উইকেট হারায় আইরিশরা।

পরে সেই চাপ আর কাটিয়ে উঠতে পারেনি আয়ারল্যান্ড। দুর্দান্ত বোলিং এবং ফিল্ডিংয়ে শেষ পর্যন্ত সফরকারীদের ১১৭ রানেই থামিয়ে দেয় লিটন দাসের দল। আইরিশদের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান আসে পল স্টার্লিংয়ের ব্যাট থেকে।

লক্ষ্যটা খুব বেশি বড় না, তাই বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই ব্যাট হাতে রান তাড়া করতে নামে বাংলাদেশ। পাওয়ার প্লেতে যদিও দুই উইকেট হারায় স্বাগতিকরা। ওপেনার সাইফ হাসান ১৯ এবং অধিনায়ক লিটন দাস সাজঘরে ফেরেন ব্যক্তিগত মাত্র ৭ রানেই।

তবে আরেক ওপেনার তানজিদ হাসান তামিম আর পারভেজ হোসেন ইমনের ব্যাট এদিন হেসেছে। ফলে চাপমুক্ত থেকে ৮ উইকেট ও ৩৮ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে গেল বাংলাদেশ।

দারুণ জয়ের এই দিনে এক বিরল রেকর্ডও গড়েছেন টাইগার ওপেনার তানজিদ তামিম। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে ফিল্ডার হিসেবে এক টি-টোয়েন্টি ম্যাচে পাঁচটি ক্যাচ নেওয়ার কীর্তি গড়েছেন তিনি। কাঙ্ক্ষিতভাবে প্লেয়ার অব দ্য ম্যাচের পুরষ্কারটাও তার হাতেই উঠেছে।

সংক্ষিপ্ত স্কোর

আয়ারল্যান্ড: ১১৭ (১৯.৫ ওভার); স্টার্লিং ৩৮, ডকরেল ১৯; মুস্তাফিজ ৩-১১, রিশাদ ৩-২১

বাংলাদেশ: ১১৯/২ (১৩.৪ ওভার); তামিম ৫৫, ইমন ৩৩; টেক্টর ১-১৭, ক্রেগ ১-৩০

ফলাফল: বাংলাদেশ ৩৮ বল হাতে রেখে ৮ উইকেটে জয়ী

ম্যাচসেরা: তানজিদ হাসান তামিম

সিরিজসেরা: শেখ মেহেদী হাসান

 

মন্তব্য (০)





image

বাবা ছিলেন তারকা, শেবাগ-রাজ্জাকদের ছেলেরাও হাঁটছেন সে পথেই

১

স্পোর্টস ডেস্ক : ‘লাইক ফাদার লাইক সান’ — কথাটা বেশ আগে থেকে...

image

ড্রয়ে শেষ হলো রাওয়ালপিন্ডি টেস্ট

২

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ও শ্রীলংকার মধ্যকার দুই ম্যা...

image

‘হামজাকে পাত্তা দিচ্ছি না’, বাংলাদেশকে সরাসরি চ্যালেঞ্জ জ...

৩

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কাকে মাত্রই ৪–০ গোলে হারিয়ে সেমিফাইনালে এসেছে ব...

image

৬৪ বছর পর ঘরের মাঠে ফ্রান্সকে হারাল ইতালি

৪

স্পোর্টস ডেস্ক : পিও এস্পোসিতোর জোড়া গোলে ফ্রান্সকে ৩–১ গোলে হারিয়েছে...

image

ম্যান ইউনাইটেড থেকে ছাঁটাই হতে পারেন ১১ ফুটবলার!

৫

স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেডে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে...

  • company_logo