• রাজনীতি

‎খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশ্বব্যাপী শুভেচ্ছা: কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান

  • রাজনীতি

ফাইল ছবি

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশ-বিদেশ থেকে আসা দোয়া, ভালোবাসা ও সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাঁর এই বার্তাটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশিত হয়, যা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন শেয়ার করেন।

‎তারেক রহমান জানান, বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, কূটনীতিক, বন্ধুগণ এবং শুভাকাঙ্ক্ষীরা খালেদা জিয়ার শারীরিক অবস্থার প্রতি যে উদ্বেগ ও সহমর্মিতা দেখিয়েছেন, তা জিয়া পরিবার ও বিএনপিকে গভীরভাবে আবেগাপ্লুত করেছে। একই সঙ্গে বাংলাদেশের মানুষের অগাধ ভালোবাসা, দোয়া এবং সমর্থন তাঁদের জন্য এক অনন্য শক্তির উৎস বলে উল্লেখ করেন তিনি।

‎তিনি আরও বলেন, জাতির সম্মিলিত সমর্থন ও প্রার্থনাই এই কঠিন সময়ে তাঁদের পরিবারের প্রেরণা হয়ে আছে। খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য সবাইকে দোয়া অব্যাহত রাখার অনুরোধ জানিয়ে তারেক রহমান দেশবাসীর ঐক্য, সংহতি ও সহমর্মিতার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ড. মাহদী আমিন
‎বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা।

মন্তব্য (০)





image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

image

"আমরা রাজপথে তৈরি হয়েছি, রাজপথেই থাকব" নিরাপত্তা দিতে ব্য...

বগুড়া প্রতিনিধি : রাস্তায় চলাচলের সময় নারী ও সাধারণ মান...

image

এবার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত

নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্...

  • company_logo