• খেলাধুলা

ইতিহাস গড়লেন লাউতারো মার্টিনেজ

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : সিরি ‘আ’ লিগের পয়েন্ট টেবিলে অবস্থান ধরে রাখতে ইন্টার মিলানের জন্য রোববার (৩০ নভেম্বর) পিসার বিপক্ষে ম্যাচটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। টানা দুই ম্যাচ হারের পর আবার পয়েন্ট হারানোর আশঙ্কা দেখা দিলেও আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ জোড়া গোল করে দলকে জয় এনে দেন।

ম্যাচে ৬৯ মিনিটে ইন্টারকে এগিয়ে দেন মার্টিনেজ, এরপর ৮৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। এই ম্যাচটি তার জন্য ছিল বিশেষ, নতুন মাইলফলক স্পর্শ করলেন তিনি। সিরি ‘আ’-তে এটি তার ২৫০তম ম্যাচ। পাশাপাশি ইতালিয়ান শীর্ষ লিগে মোট ২৯টি ভিন্ন ক্লাবের বিপক্ষে গোল করার রেকর্ড গড়ে ইতিহাসের পাতায় নাম লেখালেন তিনি। এই রেকর্ড এখন পর্যন্ত কোনো ফুটবলার গড়তে পারেননি।

ইন্টার মিলানের হয়ে লাউতারোর মোট ৩৫২ ম্যাচে ১৬৩ গোল। এই জোড়া গোলের ফলে তিনি ক্লাবের চতুর্থ সর্বোচ্চ গোলদাতা সান্দ্রো মাজ্জোলাকে পেছনে ফেললেন। সাবেক রেকর্ডধারী আলেসান্দ্রো বোনিনসেগনারের (১৭১ গোল) রেকর্ড ভাঙতে তার আর মাত্র ৯ গোল বাকি। ক্লাবের সর্বাধিক গোলের রেকর্ড জিউসেপে মেয়াজার ২৮৪।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে লাওতারো এই পর্যন্ত ১০টি গোল করেছেন। সিরি ‘আ’য় ১৩ ম্যাচে ইন্টার মিলানের সংগ্রহ ২৭ পয়েন্ট। সমান ম্যাচে শীর্ষস্থানে থাকা এসি মিলান ও নাপোলির পয়েন্ট ২৮। গোল ব্যবধানের কারণে শীর্ষে রয়েছে এসি মিলান। তবে ছয় নম্বরে থাকা কোমোর সঙ্গে মাত্র ৪ পয়েন্টের ব্যবধান থাকায় লিগের উত্তেজনা আরও বেড়েছে।

 

মন্তব্য (০)





image

বাবা ছিলেন তারকা, শেবাগ-রাজ্জাকদের ছেলেরাও হাঁটছেন সে পথেই

১

স্পোর্টস ডেস্ক : ‘লাইক ফাদার লাইক সান’ — কথাটা বেশ আগে থেকে...

image

ড্রয়ে শেষ হলো রাওয়ালপিন্ডি টেস্ট

২

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ও শ্রীলংকার মধ্যকার দুই ম্যা...

image

‘হামজাকে পাত্তা দিচ্ছি না’, বাংলাদেশকে সরাসরি চ্যালেঞ্জ জ...

৩

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কাকে মাত্রই ৪–০ গোলে হারিয়ে সেমিফাইনালে এসেছে ব...

image

৬৪ বছর পর ঘরের মাঠে ফ্রান্সকে হারাল ইতালি

৪

স্পোর্টস ডেস্ক : পিও এস্পোসিতোর জোড়া গোলে ফ্রান্সকে ৩–১ গোলে হারিয়েছে...

image

ম্যান ইউনাইটেড থেকে ছাঁটাই হতে পারেন ১১ ফুটবলার!

৫

স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেডে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে...

  • company_logo