• বিনোদন

১২ ডিসেম্বর মুক্তি পাচ্ছে জারা জামান ও শাহেন শাহ অভিনীত সিনেমা ‘খিলাড়ি’

  • বিনোদন

ছবিঃ সিএনআই

বিনোদন প্রতিবেদকঃ আগামী ১২ ডিসেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে চিত্রনায়িকা জারা জামান ও শাহেন শাহ অভিনীত পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘খিলাড়ি’। জারা জামানের প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন নির্মাতা মো. শফিউল্লাহ।
‎
‎বাগেরহাট, খুলনা, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজারের মনোরম লোকেশনে ছবিটির শুটিং সম্পন্ন হয়েছে, যা দর্শকদের দৃষ্টিনন্দন ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেবে বলে আশা করছেন নির্মাতা।
‎
‎সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী নায়িকা ও প্রযোজক জারা জামান। তিনি বলেন, 'দর্শক এবার গ্ল্যামার ও অ্যাকশন লুকে আমাকে দেখতে পাবেন। এই প্রথম ভিন্ন ধরনের একটি চরিত্রে কাজ করেছি। পুরো জার্নিটাই ছিল চ্যালেঞ্জিং। এ সিনেমায় আমি নিজেকে নতুন করে আবিষ্কার করেছি। নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি—বাকিটা দর্শক সিনেমা মুক্তির পর বলবে।'
‎
‎চরিত্র প্রসঙ্গে তিনি আরও বলেন, 'খিলাড়ি’তে আমি একজন প্রতিবাদী সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছি। চরিত্রটিতে নতুনত্ব আছে, আর এ কারণেই সিনেমাটি নিয়ে আমি আরও বেশি আশাবাদী।'
‎
‎এছাড়া অভিনয় করেছেন নানা শাহ, উজ্জ্বল, ইভা রহমান, শামসুল হাদি, আকাশ, আলি, আনোয়ার হোসেন, তানভীর শেখসহ আরও অনেকে। ছবিটির গানগুলোতে কন্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী বেলি আফরোজ, মম রহমান ও শারমিন আক্তার। সংগীত পরিচালনা করেছেন তানিয়া অহিদ।
‎
‎এদিকে জারা জামান অভিনীত আরও তিনটি সিনেমা—‘ফেরারি’ ও 'কি করে ভুলি তোরে’ মুক্তির অপেক্ষায় রয়েছে। খুব শিগগিরই এসব ছবিও দর্শকের সামনে আসবে বলে জানান তিনি।

মন্তব্য (০)





image

শাহরুখকে এক ঝলক দেখার আশায় মান্নাতের সামনে দাঁড়িয়ে থাকতাম...

১

বিনোদন ডেস্ক : নিজের নতুন ছবি ‘প্রহার: দ্য আনটোল্ড স্টোরি অব উজ্জ্...

image

স্টুডিও ভাঙচুরের ঘটনায় মুখ খুললেন সালমান মুক্তাদির

২

বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদ...

image

জীবনে ট্রল করার মতো কিছু করিনি, যারা এসব করে তারা ফালতু ল...

৩

বিনোদন ডেস্ক : ফেসবুকে প্রায়ই ট্রলের শিকার হন নব্বইয়ের দশকের...

image

বানসালির সিনেমায় বোল্ড দৃশ্যে আলিয়া ভাট

৪

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী আলিয়া ভাট অভিনীত রোমান্টিক থ...

image

দেবের পর জিতের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা

৫

বিনোদন ডেস্ক : ছোটপর্দার গণ্ডি পেরিয়ে বড়পর্দায় নিজের পায়ের ...

  • company_logo