• বিনোদন

‘খালেদা জিয়া সত্যিকারের আপসহীন নেত্রী ও একজন মা’

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : অভিনেতা ও সাবেক সরকারি কর্মকর্তা ডিএ তায়েব এক ফেসবুক পোস্টে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে একটা পোস্ট দিয়েছেন। পাশাপাশি তিনি উল্লেখ করেন, এটি কোনো রাজনৈতিক পোস্ট নয়। 

ডিএ তায়েব জানান, তিনি পাঁচ বছর খালেদা জিয়ার পাইলট হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং তার প্রটোকলের মাধ্যমে বহুবার তার সঙ্গে কথা বলার ও কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। 

এই অভিনেতা বলেন, খালেদা জিয়া একজন পরিশ্রমী, স্বচ্ছ, ত্যাগী এবং খাঁটি দেশপ্রেমিক নেতা। সেই সঙ্গে তিনি যোগ করেন, উনি সত্যিকারের একজন আপসহীন নেত্রী এবং সর্বোপরি একজন মা।   

ডিএ তায়েব আরও জানান, খালেদা জিয়া অত্যন্ত ধর্মভীরু মানুষ; নিয়মিত নামাজ পড়তেন এবং প্রতি বৃহস্পতিবার রোজা রাখতেন। 

তার মতে, দেশের প্রিয় এই মানুষটির জন্য দোয়া করি আল্লাহ যেন অতি দ্রুত তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।

উল্লেখ্য যে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যায় রয়েছেন।

 

মন্তব্য (০)





image

শাহরুখকে এক ঝলক দেখার আশায় মান্নাতের সামনে দাঁড়িয়ে থাকতাম...

১

বিনোদন ডেস্ক : নিজের নতুন ছবি ‘প্রহার: দ্য আনটোল্ড স্টোরি অব উজ্জ্...

image

স্টুডিও ভাঙচুরের ঘটনায় মুখ খুললেন সালমান মুক্তাদির

২

বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদ...

image

জীবনে ট্রল করার মতো কিছু করিনি, যারা এসব করে তারা ফালতু ল...

৩

বিনোদন ডেস্ক : ফেসবুকে প্রায়ই ট্রলের শিকার হন নব্বইয়ের দশকের...

image

বানসালির সিনেমায় বোল্ড দৃশ্যে আলিয়া ভাট

৪

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী আলিয়া ভাট অভিনীত রোমান্টিক থ...

image

দেবের পর জিতের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা

৫

বিনোদন ডেস্ক : ছোটপর্দার গণ্ডি পেরিয়ে বড়পর্দায় নিজের পায়ের ...

  • company_logo