• খেলাধুলা

আইরিশদের ৪ উইকেটে হারিয়ে সিরিজে ফিরলো বাংলাদেশ

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হেরে সিরিজ হারানোর শঙ্কায় পড়েছিল টাইগাররা। তবে দ্বিতীয় ম্যাচে আইরিশদের ৪ উইকেটে হারিয়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে লিটন বাহিনী।
‎
‎শনিবার (২৯ নভেম্বর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ম্যাচটি। ১৭১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে লিটন দাসের ফিফটিতে ২ বল বাকি থাকতেই জয় পায় টিম টাইগার্স।
‎
‎ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করেন ২ আইরিশ ওপেনার পউল স্টার্লিং ও টিম টেকটর। দলীয় ৫৭ রানের উদ্বোধনী জুটি ভাঙেন তানজিদ তামিম। ব্যক্তিগত ২৯ রানে সাইফের হাতে ক্যাচ দিয়ে ফেরেন স্টার্লিং। লিটন দাসের স্ট্যাম্পিং এ ৩৮ রান করে আউট হন টিম টেকটর। একই ওভারে মেহেদি হাসানের দ্বিতীয় শিকার ১১ রান করা হ্যারি টেকটর। শেখ মেহেদীর ৩ উইকেটের পর দলের হাল ধরেন লরকান টাকার। তবে ৪১ রান করে তিনি ফিরলে ৬ উইকেট হারিয়ে ১৭০ রানের সংগ্রহ পায় আয়ারল্যান্ড।
‎
‎জবাবে শুরুতেই রাউন আউটের শিকার তানজিদ তামিম। দ্বিতীয় উইকেটে ৬০ রানের জুটি গড়ার পরে ব্যক্তিগত ৪৩ রানে ক্যাচ আউট হন পারভেজ ইমন। হামফ্রিসের বলে কাটা পড়েন ২২ রান করা সাইফ হাসান। শেষদিকে লিটনের ৫৭ রানে জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ।

মন্তব্য (০)





image

বাবা ছিলেন তারকা, শেবাগ-রাজ্জাকদের ছেলেরাও হাঁটছেন সে পথেই

১

স্পোর্টস ডেস্ক : ‘লাইক ফাদার লাইক সান’ — কথাটা বেশ আগে থেকে...

image

ড্রয়ে শেষ হলো রাওয়ালপিন্ডি টেস্ট

২

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ও শ্রীলংকার মধ্যকার দুই ম্যা...

image

‘হামজাকে পাত্তা দিচ্ছি না’, বাংলাদেশকে সরাসরি চ্যালেঞ্জ জ...

৩

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কাকে মাত্রই ৪–০ গোলে হারিয়ে সেমিফাইনালে এসেছে ব...

image

৬৪ বছর পর ঘরের মাঠে ফ্রান্সকে হারাল ইতালি

৪

স্পোর্টস ডেস্ক : পিও এস্পোসিতোর জোড়া গোলে ফ্রান্সকে ৩–১ গোলে হারিয়েছে...

image

ম্যান ইউনাইটেড থেকে ছাঁটাই হতে পারেন ১১ ফুটবলার!

৫

স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেডে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে...

  • company_logo