• খেলাধুলা

বিশ্বকাপজয়ী ক্যারিবীয় তারকাকে দলে ভেড়াল নোয়াখালী

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথমবারের মতো অংশ নিচ্ছে নোয়াখালীর ফ্র্যাঞ্চাইজি। দেশ ট্রাভেলসের মালিকানাধীন ‘নোয়াখালী এক্সপ্রেস’ দলটি ইতোমধ্যেই নিজেদের স্কোয়াড গুছানোর কাজ শুরু করেছে। ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া নিলামের আগে সরাসরি চুক্তির মাধ্যমে বেশ কয়েকজন খেলোয়াড় দলে ভেড়াচ্ছে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি। নোয়াখালীও সেই পথে হেঁটে এবারে বিশ্বকাপজয়ী ক্যারিবীয় ক্রিকেটার জনসন চার্লসকে দলে নিয়েছে।

বিপিএলের নিয়ম অনুযায়ী, প্রতিটি দল নিলামের আগে ২ জন দেশি ও ২ জন বিদেশি ক্রিকেটারকে সরাসরি চুক্তির মাধ্যমে দলে নিতে পারে। এই সুযোগ কাজে লাগিয়ে নোয়াখালী এক্সপ্রেস সৌম্য সরকার ও হাসান মাহমুদকে দেশি ক্রিকেটার হিসেবে দলে নিয়েছে। পাশাপাশি বিদেশি ক্রিকেটার হিসেবে শ্রীলঙ্কার কুশল মেন্ডিস এবং ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লসকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

কুশল মেন্ডিস এবার প্রথমবারের মতো বিপিএলে খেলতে আসছেন, তবে তিনি এর আগেও এলপিএল, পিএসএল, আইপিএল এবং দক্ষিণ আফ্রিকার এস২০ লিগে খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন। অন্যদিকে, জনসন চার্লস বিপিএলে একাধিক দলের হয়ে খেলে বিপুল সফলতা অর্জন করেছেন। তিনি ৩৩ ইনিংসে ৩১ গড়ে ৯০৬ রান করেছেন, যার মধ্যে ২টি সেঞ্চুরি এবং ৪টি ফিফটি রয়েছে।

এছাড়া, জনসন চার্লস ২০১২ এবং ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন এবং বিপিএলে দুইবার চ্যাম্পিয়ন হয়েছেন। তার ক্যারিয়ারে ৩৬ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার ৮১০১ টি-টোয়েন্টি রান করেছেন এবং আন্তর্জাতিক ক্রিকেটে ৫৮টি ওয়ানডেতে ১৫৩৭ রান ও ৬৪টি টি-টোয়েন্টি ম্যাচে ১৪৬৮ রান সংগ্রহ করেছেন। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার ৪৬ বলের ১১৮ রানের ইনিংসটি এখনও ক্রিকেটপ্রেমীদের মনে জাগরূক।

 

মন্তব্য (০)





image

বাবা ছিলেন তারকা, শেবাগ-রাজ্জাকদের ছেলেরাও হাঁটছেন সে পথেই

১

স্পোর্টস ডেস্ক : ‘লাইক ফাদার লাইক সান’ — কথাটা বেশ আগে থেকে...

image

ড্রয়ে শেষ হলো রাওয়ালপিন্ডি টেস্ট

২

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ও শ্রীলংকার মধ্যকার দুই ম্যা...

image

‘হামজাকে পাত্তা দিচ্ছি না’, বাংলাদেশকে সরাসরি চ্যালেঞ্জ জ...

৩

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কাকে মাত্রই ৪–০ গোলে হারিয়ে সেমিফাইনালে এসেছে ব...

image

৬৪ বছর পর ঘরের মাঠে ফ্রান্সকে হারাল ইতালি

৪

স্পোর্টস ডেস্ক : পিও এস্পোসিতোর জোড়া গোলে ফ্রান্সকে ৩–১ গোলে হারিয়েছে...

image

ম্যান ইউনাইটেড থেকে ছাঁটাই হতে পারেন ১১ ফুটবলার!

৫

স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেডে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে...

  • company_logo