• রাজনীতি

বাউলদের ওপর হামলায় মির্জা ফখরুলের নিন্দা

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাউল শিল্পীদের ওপর হামলার ঘটনাকে ‘ন্যক্কারজনক’ আখ্যায়িত করে এর তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি এ হামলাকে ‘উগ্র ধর্মান্ধদের হামলা’ বলে মনে করেন এবং এর সুষ্ঠু তদন্ত ও নিরসনের দাবি জানান। একইসঙ্গে তিনি ঢাকার কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত দরিদ্র মানুষদের জন্য সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন এবং প্রকৃত ঘটনা উদ্ঘাটনে সুষ্ঠু তদন্তের জোর দাবি জানিয়েছেন।

বুধবার বিকাল সাড়ে ৩টায় ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমি মনে করি বাউলদের ওপর হামলা একটি ন্যক্কারজনক ঘটনা। আমরা এর তীব্র নিন্দা জানাই। এটা ডেফিনেটলি বাংলাদেশের যে আবহমানের সংস্কৃতি, গ্রামীণ বাংলার সংস্কৃতি, আমাদের বাউল যারা, তারা বাংলাদেশের মাঠে-ঘাটে প্রান্তরে এই বাউল গান গেয়ে বেড়ান। তাদের ওপর হামলা একটা উগ্র ধর্মান্ধদের হামলা বলে আমি মনে করি। এ ধরনের হিংসা-প্রতিহিংসার পথ বেছে নেওয়ার কারো জন্যই শোভনীয় নয়। আমরা অবশ্যই এটার সুষ্ঠু তদন্ত দাবি করি এবং নিরসন দাবি করি।

রাজধানীর কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে সহস্রাধিক মানুষের ঘরবাড়ি পুড়ে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপির মহাসচিব বলেন, ঢাকা শহরে অনেক বস্তি আছে, তার মধ্যে কড়াইল বস্তিটা সব থেকে বড় বস্তি। এখানে কয়েক হাজার মানুষ বসবাস করেন এবং সবাই দরিদ্র, নিঃস্ব মানুষ।

নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, আমার বাসায় যে মহিলা রান্না করেন তারও বাসা সেখানে এবং তার বাড়িটিও পুড়ে একদম নিঃশেষ হয়ে গেছে। এটা এই দরিদ্র মানুষগুলোর জন্য একটা চরম আঘাত। আমি সরকারের কাছে দাবি করব, সরকার যেন এদের ক্ষতিপূরণের ব্যবস্থা করেন।

আইনের প্রয়োগ ও অগ্নিনির্বাপণ ব্যবস্থার অভাব অগ্নিকাণ্ডের কারণ ও প্রতিরোধ প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষের নেগ্লিজেন্সি এবং আইনের যথাযথ প্রয়োগের অভাবকে দায়ী করেন।

তিনি বলেন, আমাদের যারা দুর্ভাগ্যক্রমে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর দায়িত্বে থাকেন, বিশেষ করে গার্মেন্টস অথবা ফ্যাক্টরি কারখানাগুলোতে- তাদের কিছুটা নেগ্লিজেন্সি, অগ্নিনির্বাপণী ব্যবস্থা অপ্রতুলতা এবং আইন না মেনে চলা—সবকিছু মিলে এ অগ্নিকাণ্ডগুলো ঘটে।

তিনি মনে করেন, সেক্ষেত্রে আমার মনে হয়, সত্যিকারে অর্থে যদি আইনের প্রয়োগ হয় এবং যথাযথ অগ্নিনিরোধক ব্যবস্থা থাকে, তাহলে এগুলোকে এভোয়েড করা অনেক সহজ।

কড়াইল বস্তির অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্ত দাবি করে বিএনপি মহাসচিব বলেন, সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে প্রকৃত ঘটনাকে বের করে যদি প্রকৃতপক্ষে কোনো ব্যক্তি দায়ী হয়ে থাকে, তাহলে তাকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমি দাবি জানাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলা ও উপজেলা এবং পৌর কমিটি পর্যায়ের নেতাকর্মীরা। 

এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় নেতাকর্মী ও সাবেক এবং বর্তমান ইউপি চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় করেন। সকালে শহরের গোয়ালপাড়া কওমি মাদ্রাসা পরিদর্শন করেন এবং এ প্রতিষ্ঠাটির উন্নয়নের জন্য ১ লাখ টাকা অনুদান দেন। সবশেষে দেশের একটি জাতীয় দৈনিকের আয়োজিত সুধী সমাবেশে যোগদান করেন তিনি।

মন্তব্য (০)





image

‎এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার-সিইসিকে...

নিউজ ডেস্কঃ আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর সাতক্ষীরা-৪ আসনের...

image

জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার

নিউজ ডেস্ক : নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের এমপি গা...

image

জামায়াত এমপি গাজী নজরুল ইস্যুতে তদন্ত দাবি তাসনিম জারার

নিউজ ডেস্ক : সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংস...

image

ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো ...

নিউজ ডেস্ক : রাষ্ট্রীয় কাঠামোর আমূল সংস্কার ও পতিত স্বৈরাচারের দোসরদের ব...

image

দুর্নীতি-লুটপাটের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান হা...

নিউজ ডেস্ক : দুর্নীতি, লুটপাট ও দখলদারত্বের মাধ্যমে যারা রাষ...

  • company_logo