ফাইল ছবি
লাইফস্টাইল ডেস্ক: প্রতিদিনের খাবারের টেবিলে একটি সালাদের প্লেট রাখার গুরুত্বের কথা বারবার মনে করিয়ে দিচ্ছেন পুষ্টিবিদরা। তাদের মতে, সালাদে থাকা তাজা সবজিগুলো শরীরকে নানা উপকার দেয় এবং সামগ্রিক স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পুষ্টিবিদরা জানান, সালাদের প্লেটে থাকা তাজা সবজিতে থাকে বিভিন্ন ধরনের ভিটামিন ও খনিজ উপাদান। এতে চর্বি বা কোলেস্টেরল নেই, ফলে শরীরের ওজন বাড়ার আশঙ্কাও থাকে না। বরং সালাদ খেলে পেটে ভর্তি অনুভূতি তৈরি হয়, যা অতিরিক্ত খাওয়া কমাতে সাহায্য করে।
বিশেষজ্ঞরা বলেন, টমেটো সালাদের অন্যতম প্রধান উপাদান, যা পটাশিয়ামে সমৃদ্ধ। এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। বিশেষ করে যারা ডায়িউরেটিক ওষুধ সেবন করেন, তাদের জন্য টমেটো বেশ উপকারী।
গাজরের উপকারিতা উল্লেখ করে পুষ্টিবিদরা জানান, এতে থাকা বিটা-ক্যারোটিন ও অ্যান্টি-অক্সিডেন্ট রক্তের কোলেস্টেরল কমাতে এবং ক্যানসারের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। পাশাপাশি গাজর ডায়রিয়া উপশমে কার্যকর এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
বিশেষজ্ঞদের পরামর্শ, সবজির ভিটামিন অক্ষত রাখতে এগুলো বড় টুকরো করে কাটা উচিত এবং খাবারের ঠিক আগে সালাদ প্রস্তুত করা ভালো। সালাদে কয়েক ফোঁটা লেবুর রস দিলে ভিটামিন সি পাওয়া যায় এবং এক চামচ ভুট্টার তেল দিলে সবজির চর্বিতে দ্রবণীয় ভিটামিনগুলো ভালোভাবে শোষিত হয়। স্বাস্থ্য সচেতন যেকোনো মানুষের খাবারের তালিকায় তাই সালাদ থাকা উচিত প্রতিদিনই।
নিউজ ডেস্ক : ইফতারে শরীরকে সতেজ ও প্রাণবন্ত রাখার সহজ উপায় হলো এক গ্লাস...
নিউজ ডেস্ক : কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে খাদ্যাভ্যাস সব সময় গুর...
নিউজ ডেস্ক : ইফতারের সময় প্রতিটি রোজাদারের জন্য একটি বিশেষ তাৎপর্যপূর্ণ।...
নিউজ ডেস্ক : শরীর একসঙ্গে খুব বেশি পানি ধরে রাখতে পারে না। স...
লাইফস্টাইল ডেস্ক: ৫৪ বছরের ঐতিহ্যবাহী লাইফস্টাইল ব্র্যান্ড ম...

মন্তব্য (০)