• লিড নিউজ
  • জাতীয়

‎সত্যিকারের সংস্কারের জন্য অবকাঠামোগত পরিবর্তন জরুরি: সমাজকল্যাণ উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, সত্যিকারের সংস্কারের জন্য অবকাঠামোগত পরিবর্তন জরুরি। সব স্তরের নারীদের সুরক্ষা নিশ্চিত করা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কাজ।

‎তিনি বলেন, দেশে যেকোনো জায়গায় নারী ও শিশু নির্যাতনের তথ্য ২৪ ঘণ্টার মধ্যে মন্ত্রণালয়ে পৌঁছাতে হবে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং ২৪-এর গণঅভ্যুত্থানের পরবর্তী তরুণ প্রজন্ম বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত কুইক রেসপন্স টিম হিসেবে ভিকটিমের কাছে পৌঁছে যাবে।

‎সোমবার সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে ১৬ দিনব্যাপী ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৫’এর গৃহীত কার্যক্রম উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

‎সংবাদ সম্মেলনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরা, তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর উপস্থিত ছিলেন।

‎উপদেষ্টা বলেন, ১৬ দিনব্যাপী নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ আগামীকাল ২৫ নভেম্বর শুরু হয়ে চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। এই সময়কালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্যেক কর্মকর্তা-কর্মচারী নারী নির্যাতন প্রতিরোধে কর্মতৎপর ও সচেষ্ট থাকবে। এ কার্যক্রম শুধু ১৬ দিনের নয়, সারা বছর চলতে থাকবে।

‎তিনি বলেন, একটি আলোকিত সমাজে নারী ও শিশুদের প্রতি যে স্বাভাবিক সম্মানবোধটুকু থাকে, সেটা যখন ভাঙতে শুরু করে, সেই সমাজ কিন্তু সার্বিকভাবে ভাঙতে থাকে। আমরা এটার একটা চরম রূপ দেখেছি গত ১৬ বছরে একটা স্বৈরাচারী পরিবেশে। এ রূপ আমরা আর দেখতে চাই না। আমরা সরকার গঠনের পরে নারী ও শিশুদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছি বলে তিনি মন্তব্য করেন।

মন্তব্য (০)





image

বিদ্যুতের দাম বাড়বে কিনা, জানা যাবে আজ

নিউজ ডেস্ক : বিদ্যুতের দাম বৃদ্ধির আয়োজন সম্পন্ন। কয়েক দিনের...

image

দুপুরের মধ্যে ৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

নিউজ ডেস্ক : দুপুরের মধ্যে দেশের পাঁচ অঞ্চলে ৬০ কিলোমিটার বে...

image

বিআইডব্লিউটিএ'র নতুন চেয়ারম্যান হলেন মো. মুহিদুল ইসলাম

নিউজ ডেস্কঃ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বি...

image

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় প...

নিউজ ডেস্কঃ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির...

image

‎জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন বাংলাদ...

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক কূটনীতিতে এক অভূতপূর্ব ও ঐতিহাসিক গৌ...

  • company_logo