ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : বাংলাদেশ সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা। রোববার (২৩ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল তার সঙ্গে সাক্ষাৎ করেন।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মির্জা ফখরুল জানান, ভুটানের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন। পাশাপাশি ব্যবসা, বাণিজ্য, জ্বালানি ও দুই দেশের স্বার্থ–সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়েছে। দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে বলেও দুই পক্ষ আশাবাদ ব্যক্ত করেছে।
মির্জা ফখরুল আরও বলেন, ভুটান বাংলাদেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আশা করে। তিনি জানান, ‘যেই সরকারই ক্ষমতায় আসুক সেই সরকারের সঙ্গে কাজ করবে’ বলে মন্তব্য করেছেন ভুটানের প্রধানমন্ত্রী।
বিএনপি মহাসচিব বলেন, আগামীতে বাংলাদেশে যেই সরকারই ক্ষমতায় আসুক, সেই নতুন সরকারের সঙ্গে কাজ করতে ভুটান অধীর আগ্রহে রয়েছে। একইসঙ্গে কৃষি, শিল্প, গার্মেন্টস, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে ভুটানের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে বাংলাদেশ।
নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...
নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...
নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...
বগুড়া প্রতিনিধি : রাস্তায় চলাচলের সময় নারী ও সাধারণ মান...
নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্...

মন্তব্য (০)