• রাজনীতি

গডফাদার-সন্ত্রাসীরাই এমপি হয়, এই ধারণা আমরা ভাঙব: তাসনিম জারা

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ গডফাদার ও সন্ত্রাসীরাই এমপি হয়, এই ধারণা এনসিপি ভেঙে ফেলব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ও নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ডা. তাসনিম জারা। 

‎রোববার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

‎তাসনিম জারা বলেন, মানুষের মধ্যে যে ধারণা আছে, রাজনীতি শুধু খারাপ মানুষ করে। ভালো মানুষের জায়গা রাজনীতিতে নাই। যারা এলাকার গডফাদার, সন্ত্রাসী, চাঁদাবাজ ওনারাই এমপি হয়, ওনারাই নেতা হয়। যারা সৎ মানুষ, যারা যোগ্য মানুষ, ওনারা কখনও রাজনীতিতে জায়গা করতে পারেন না। ওনারা কখনও এমপি হতে পারেন না। এই ধারণাটা আমরা ভাঙব। 

‎তিনি আরও বলেন, যারা আসলেই যোগ্য, সৎ এবং জনপ্রতিনিধি হিসেবে কাজ করতে পারবেন, তাদেরকে আমরা জাতীয় নাগরিক পার্টি থেকে সংসদে পাঠাতে চাই। সেজন্য আমরা আমাদের মনোনয়ন আবেদন ফরম উন্মুক্ত করে দিয়েছিলাম। অনলাইন-অফলাইন মাধ্যমেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। 

‎এই এনসিপি নেত্রী বলেন, আপনারা জানেন জাতীয় নাগরিক পার্টি থেকে আমরা একটি নতুন ধারা শুরু করেছি। আমাদের মনোনয়ন প্রত্যাশীদের জন্য আমরা মনোনয়ন প্রক্রিয়া উন্মুক্ত করে দিয়েছি। সারা বাংলাদেশ থেকে যে কেউ আমাদের মনোনয়ন আবেদন ফর্ম তুলতে পারবেন এই প্রক্রিয়া আমরা চালু করেছি। যাতে করে রাজনীতিটা শুধু কিছু মানুষ কিছু গোষ্ঠী, কিছু পরিবারের মধ্যে আটকে না থাকে। 

‎তিনি বলেন, আপনারা দেখেছেন যে গত দুই সপ্তাহ বিপুল উৎসাহে অনেকেই আমাদের ফরম সংগ্রহ করেছেন। বিভিন্ন পেশা থেকে মানুষ ফরম সংগ্রহ করেছেন। আইনজীবী, চিকিৎসক, শিক্ষক, উদ্যোক্তা। এমন মানুষ এসেছেন যারা হয়ত আগে কখনও চিন্তা করেননি রাজনীতিতে তাদের জায়গা হবে। রাজনীতিক প্রক্রিয়ায় তারা সংযুক্ত হতে পারবেন। এমন অনেকেই আমাদের এই প্রক্রিয়ায় সংযুক্ত হয়েছে। 

‎দেশব্যাপী একটি বিপুল উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে জানিয়ে তাসনিম জারা বলেন, সেই ধারাবাহিকতায় আমরা আজকে আমাদের যারা মনোনয়ন আবেদন প্রত্যাশী, যারা ফর্মগুলো তুলেছেন তাদের বাছাই প্রক্রিয়া শুরু করেছি।

‎তিনি আরও বলেন, আমরা নতুন ধারা যুক্ত করতে চাই, রাজনীতিতে জবাবদিহিতার সংস্কৃতি যুক্ত করতে চাই এবং জবাবদিহিতার সংস্কৃতি তৈরি করার একটি গুরুত্বপূর্ণ ধাপ হলো, এমন মানুষকে রাজনীতিতে নিয়ে আসা যারা জবাবদিহিতার রাজনীতিটা করবেন। পুরোনো রাজনীতি করবেন না। সেই প্রক্রিয়ায় আমরা আছি। আশা করছি পুরো বাংলাদেশ আমাদের সঙ্গে থাকবে। 

‎এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

image

"আমরা রাজপথে তৈরি হয়েছি, রাজপথেই থাকব" নিরাপত্তা দিতে ব্য...

বগুড়া প্রতিনিধি : রাস্তায় চলাচলের সময় নারী ও সাধারণ মান...

image

এবার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত

নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্...

  • company_logo