ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : রেমিট্যান্সপ্রবাহে ইতিবাচক ধারা চলমান রয়েছে। চলতি মাসের ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত রেমিট্যান্সপ্রবাহ দাঁড়িয়েছে ১ হাজার ৯০৪ মিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের ১ হাজার ৪৫৭ মিলিয়ন ডলারের তুলনায় ৩০ দশমিক ৭ শতাংশ বেশি।
আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, শুধু ১৮ নভেম্বর প্রবাস আয় এসেছে ১০৯ মিলিয়ন মার্কিন ডলার।
বিশেষজ্ঞরা বলছেন, বৈধ চ্যানেলে প্রবাস আয়ের প্রণোদনা, ব্যাংকিং চ্যানেল শক্তিশালীকরণ এবং বৈদেশিক কর্মসংস্থানে ইতিবাচক পরিবেশ এই প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করেছে।
এ ছাড়া চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ১৮ নভেম্বর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১২,০৫৩ মিলিয়ন মার্কিন ডলার, যা গত অর্থবছরের একই সময়ের ১০,৩৯৫ মিলিয়ন ডলারের তুলনায় ১৫.৯ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, রেমিট্যান্সপ্রবাহের এই ধারাবাহিক বৃদ্ধি বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে সহায়ক ভূমিকা রাখছে এবং অর্থনীতির সার্বিক স্থিতিশীলতা বজায় রাখতে ইতিবাচক প্রভাব ফেলবে।
নিউজ ডেস্কঃ দেশের ব্যাংকিং খাতে আমানতের প্রবৃদ্ধি ইতিবাচক ধা...
নিউজ ডেস্কঃ পোশকশ্রমিকদের মজুরি বৃদ্ধিতে গঠিত মজুরি বোর...
নিউজ ডেস্কঃ বাংলার প্রাচীন ঐতিহ্য নকশিকাঁথা ক্রমেই আন্তর্জাত...
নিজস্ব ডেস্ক : দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বা...
নিউজ ডেস্কঃ অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও গভীর করার ক্ষেত্র...

মন্তব্য (০)