• রাজনীতি

জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করতে হবে: শামা ওবায়েদ

  • রাজনীতি

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, জনগণের পাশে থেকে তাদের ভাগ্য উন্নয়নে কাজ করতে হবে। 
‎
‎বুধবার (১৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।
‎
‎শামা ওবায়েদ বলেন, বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়ন, সংবিধানের পরিবর্তন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, স্বচ্ছ ও দায়বদ্ধ সংসদ প্রতিষ্ঠার জন্য বিএনপি কর্তৃক ৩১ দফা সংস্কার প্রস্তাব তৈরি করা হয়েছে। 
‎
‎তিনি আরও বলেন, আমরা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম যেভাবে মুক্তিযুদ্ধকে ধারণ করি, দেশের অন্যান্য রাজনৈতিক দল কিন্তু মুক্তিযুদ্ধকে সেভাবে ধার করতে পারে না।
‎
‎বিএনপির এই সাংগঠনিক সম্পাদক বলেন, বর্তমানের ভোটারের ৪০ ভাগের বয়স ৩০ বছরেরও কম। এই বিশালসংখ্যক ভোটারের কাছে যাওয়ার একটি মুখ্য মাধ্যম হলো জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম। আমরা যদি এই তরুণ প্রজন্মের পাশে থাকতে পারি, তাহলে তা নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে।
‎
‎এ সময় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম সবসময় স্বকীয়তা ও স্বাতন্ত্র্যতা বজায় রাখে। আর এর জন্যই জেলা-উপজেলা পর্যায়ে প্রজন্ম স্বাধীনভাবে কাজ করতে পেরেছে। এই ধারা বজায় রাখতে হবে। 
‎
‎এই বিএনপি নেত্রী বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে প্রজন্ম কখনও আপোষ করেনি। দেশের জাতীয় ইস্যুতে আঘাত করে, এমন প্রশ্নে জাতীয়তাবাদী প্রজন্ম দল সবসময় সরব ছিল। 
‎
‎সভায় সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সাইফুল ইসলাম, ঢাকা মহানগর উত্তরে সভাপতি ওবায়দুর রহমান অটল প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

যে কারণে পদত্যাগ করলেন এনসিপি নেতা

১

নিউজ ডেস্কঃ বরগুনার পাথরঘাটায় জাতীয় নাগরিক পার্টির (এ...

image

প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিলেন ডা. শফিকুর, এক মঞ্চে উঠা ন...

২

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশজুড়ে আগুন-সন্...

image

স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি ছুটিতে—প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর

৩

নিউজ ডেস্কঃ  গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে থানা, হাস...

image

পালানোর পর তাদের রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে: রিজভী

৪

নিউজ ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী...

image

শেখ হাসিনার পাসপোর্টে ও হাইকমিশনারের কাছে চিঠির স্বাক্ষরে...

৫

নিউজ ডেস্কঃ শেখ হাসিনার আগের পাসপোর্টে তার স্বাক্ষর ও ল...

  • company_logo