ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ মাঠপ্রশাসনের বদলি পরিকল্পিত এমন মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার লটারির মাধ্যমে ডিসি-এসপি বদলির দাবি জানিয়েছেন।
বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে এ সব কথা বলেন তিনি।
এ সংলাপে জামায়াতের আইনজীবী শিশির মনির বলেন, নির্বাচন কমিশন আচরণবিধি প্রতিপালনে সিদ্ধান্তহীনতায় ভুগছে।
দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু আয়োজনে ইসির মুখের কথার বাস্তবায়ন হলে, ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে নাসির উদ্দিন কমিশনের নাম।
স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে পারলেই নির্বাচন সুষ্ঠুভাবে করা সম্ভব বলেও জানান তিনি।
নিউজ ডেস্কঃ বরগুনার পাথরঘাটায় জাতীয় নাগরিক পার্টির (এ...
নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশজুড়ে আগুন-সন্...
নিউজ ডেস্কঃ গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে থানা, হাস...
নিউজ ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী...
নিউজ ডেস্কঃ শেখ হাসিনার আগের পাসপোর্টে তার স্বাক্ষর ও ল...

মন্তব্য (০)