• অর্থনীতি

বন্ধ হলো বাংলাদেশ ব্যাংকের একাধিক সেবা

  • অর্থনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংক আর সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড বিক্রি করবে না। পাশাপাশি আগামী ৩০ নভেম্বর থেকে গ্রাহকদের ছেঁড়া বা নষ্ট নোট বদল, সরকারি চালান গ্রহণ এবং চালানের ভাংতি টাকা দেওয়ার মতো সেবাও বন্ধ করে দেবে কেন্দ্রীয় ব্যাংক। শুরুতে এই সিদ্ধান্ত শুধু মতিঝিল অফিসে কার্যকর হবে, পরে ধীরে ধীরে অন্যান্য শাখাতেও এসব সেবা আর পাওয়া যাবে না।

বাংলাদেশ ব্যাংকের ব্যাখ্যা, এসব কাজ যেন নির্বিঘ্নে বাণিজ্যিক ব্যাংকগুলো করতে পারে— সেজন্য তাদের তদারকি আরও জোরদার করা হবে। গ্রাহকদের সঞ্চয়পত্রে বড় অঙ্কের বিনিয়োগ থাকলেও নিরাপত্তা ও নীতিগত কারণে এ পরিবর্তন আনা হচ্ছে।

বিশেষজ্ঞরা মনে করেন, কেন্দ্রীয় ব্যাংকের সরাসরি বাণিজ্যিক সেবা দেওয়া উচিত নয়, কারণ এতে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়। তবে এসব সেবা বন্ধের ফলে বাণিজ্যিক ব্যাংকে যেন মানুষের ভোগান্তি না বাড়ে, সে দিকেও নজর রাখতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানায়, বিশ্বের কোনো কেন্দ্রীয় ব্যাংকই সরাসরি কাউন্টার সেবা দেয় না। তাই গ্রাহকসেবা বন্ধ হলেও ইএফটিএন ব্যবস্থার মাধ্যমে সঞ্চয়পত্রের সুদ ও আসল পরিশোধসহ প্রয়োজনীয় কার্যক্রম চালু থাকবে।

 

মন্তব্য (০)





image

তেলের দাম বৃদ্ধির প্রভাবে বাজারে বাড়তি চাপ

১

নিউজ ডেস্কঃ আগেই থেকে চড়া মাছের বাজার। জ্বালানি তেলের মূল্যব...

image

অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক

২

নিউজ ডেস্ক : দেশে প্রাথমিকভাবে চারটি ডিজিটাল ব্যাংকের অনুমোদ...

image

সর্বজনীন পেনশনে শরিয়াহভিত্তিক পদ্ধতি কীভাবে কার্যকর হবে?

৩

নিউজ ডেস্ক : বাংলাদেশে সর্বজনীন পেনশন কর্মসূচিতে শরিয়াহভিত্ত...

image

অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড

৪

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে অপ্রচলিত বা...

image

পোশাক খাতের সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

৫

নিউজ ডেস্ক : পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা ও সমস্যা সমাধানে বি...

  • company_logo